আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
64 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামুয়ালাইকুম হুজুর।


বিয়ে তো যার সাথে ভাগ্যে আছে তার সাথেই হয়,তাইনা? আমি দীনদার চাই কিন্তু বাসায় এটা এত বুঝেনা এজন্য সাভাবিক ঝামেলা হয়। ত এ অব্দি ২ টা প্রপোজাল বেদিন থেকে এসে অনেক টাই আগায় গেছিল। পুরোপুরি বেদিন না মডারেট টাইপ আরকি। ত আম্মুর সাথে + বাসায় আমার অনেক কথা কাটাকাটি হয়। কান্নাকাটি ত আছেই। তবুও উনারা এগুলোতে আগানোর চেষ্টা করে।

আমি শুরু থেকেই রেগুলার ইস্তেখারা করতে থাকি আর দুয়া করতে থাকি যে,,আল্লাহ উত্তম না হলে যেন কোনো না কোনো ভাবে বিয়েটা বাদ হয়ে যায়। আলহামদুলিল্লাহ শেষ অব্দি বিয়েগুলো আর হয়নি। উনাদের পক্ষ থেকেই ক্যানসেল হয়ে যেত ফলে আমাকেও বাসায় কিছু বলত না। এরকম বেশ কয়েক্টা বিয়েই আলহামদুলিল্লাহ দুয়ার মাধ্যমে থেমে গেছে।

আমার প্রশ্ন হলো বিষয় টা কি এরকম যে,,ভাগ্যে না থাকলে বেদিন কারো সাথেই বিয়ে কোনো ভাবেই হবে না? বাসায় যতই প্রেসার দিক না কেনো?

আর দুয়া এবং ইস্তেখারার মাধ্যমে কি এসব বিয়ে আটকানো সম্ভব? কারণ এখন থেকে ভেবেছি আর বাসায় ঝগড়া ঝামেলা কথা কাটাকাটি করব না। যেকোনো বেদিন প্রপোজাল আগালে আল্লাহর কাছে দুয়া করব আর ইস্তেখারা করে যাব। এরপর যেটা শেষ অব্দি আগাবে সেটাকেই আমার ভাগ্য হিসেবে ধরে নিব।বিষয় গুলো কি এরকম? আমার চিন্তা কি ঠিক আছে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

কার সাথে কার বিয়ে হবে সেটা পূর্ব থেকেই নির্ধারিত।
আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন,

وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا [٧٨:٨

আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, {সূরা নাবা-৮}

সুতরাং বুঝা গেল জীবনসঙ্গী কে হবে? তা আল্লাহ তাআলা জানেন।নির্ধারিত রয়েছে। কিন্তু বান্দা জানে না। তাই বান্দা সর্বোচ্চ চেষ্টা করবে ভাল পাত্রি/পাত্র দেখে বিবাহ করতে।

হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি-থেকে বর্ণিত তিনি বলেন- 

ﻋَﻦْ ﻋَﺒْﺪِ اﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋَﻤْﺮٍﻭ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ -( «ﻛَﺘَﺐَ اﻟﻠَّﻪُ ﻣَﻘَﺎﺩِﻳﺮَ اﻟْﺨَﻼَﺋِﻖِ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﻳَﺨْﻠُﻖَ اﻟﺴَّﻤَﺎﻭَاﺕِ ﻭَاﻷَْﺭْﺽَ ﺑِﺨَﻤْﺴِﻴﻦَ ﺃَﻟْﻒَ ﺳَﻨَﺔٍ)ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ.

আল্লাহ তা‘আলা প্রত্যেক মানুষের তাক্বদীর লিপিবদ্ধ করেছেন আসমান-যমীন সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে এবং তিনি যার ভাগ্যে যা লিপিবদ্ধ করেছেন তাই ঘটবে।(ছহীহ মুসলিম, মিশকাত হাদীস নং/৭৯)। 

https://ifatwa.info/25636/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছে, 
জন্ম মৃত্যুর মত বিয়ে শাদী ইত্যাদি সবকিছুই নির্ধারিত রয়েছে।তাকদীরে লিপিবদ্ধ রয়েছে।তাকদীরে যার সাথে বিয়ের কথা লিখিত রয়েছে,তার সাথেই বিয়ে হবে।হ্যা তাকদীরে যা লিখা রয়েছে,তা দু'আর মাধ্যমে পরিবর্তনও হয়ে যেতে পারে।

হযরত সালমান ফারসি রাযি থেকে বর্ণিত,

سَلْمَانَ رضي الله عنه ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَرُدُّ القَضَاءَ إِلَّا الدُّعَاءُ، وَلَا يَزِيدُ فِي العُمْرِ إِلَّا البِرُّ

রাসূলুল্লাহ সাঃ বলেন,তাকদীরকে দু'আ ব্যতীত অন্যকিছু বদলাতে পারে না।আর নেকী ব্যতীত অন্যকিছু হায়াতকে বৃদ্ধি করবে না।(সুনানু তিরমিযি-২১৩৯)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
এই হাদীসের ভিত্তিতে দুআর মাধ্যমে জীবনসঙ্গী পরিবর্তন হওয়ার বিষয় ইসলামী স্কলারগন বলে থাকেন।

সুতরাং আপনি যদি পূর্ণ দ্বীনদার হন, এক্ষেত্রে মহান আল্লাহ তায়ালার কাছে যদি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে দ্বীনদার পাত্রের সাথে বিবাহের জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার দ্বীনদার পাত্রের সাথে বিবাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...