ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইবনে উমর রাযি থেকে বর্ণিত,
عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: " «مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامُ شَهْرِ رَمَضَانَ فَلْيُطْعَمْ عَنْهُ مَكَانَ كُلِّ يَوْمٍ مِسْكِينٌ» " رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: وَالصَّحِيحُ أَنَّهُ مَوْقُوفٌ عَلَى ابْنِ عُمَرَ.
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি মারা গেল,এমতাবস্থায় যে তার উপর রোযা ফরয রয়েছে।তাহলে তার পক্ষ্য থেকে প্রতি একটি রোযার বিনিময়ে যেন একজন মিসকিনকে খাদ্য খাওয়ানো হয়।(মিশকাত-২০৩৪)
(সাওম ইবাদতে বদনি।সুতরাং এ ইবাদত একে অন্যর পক্ষ্য থেকে আদায় করা যাবে না মর্মে হাদীসে বর্ণিত হয়েছে।)
ইমাম মালিক উনার সূত্রে হাদীস বর্ণনা করে বলেন,
عَنْ مَالِكٍ بَلَغَهُ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُسْأَلُ: هَلْ يَصُومُ أَحَدٌ عَنْ أَحَدٍ؟ أَوْ يُصَلِّي أَحَدٌ عَنْ أَحَدٍ؟ فَيَقُولُ: لَا يَصُومُ أَحَدٌ عَنْ أَحَدٍ، وَلَا يُصَلِّي أَحَدٌ عَنْ أَحَدٍ، رَوَاهُ فِي الْمُوَطَّأِ.
হযরত ইবনে উমরকে জিজ্ঞাসা করা হল,কেউ কি অন্য কারো পক্ষ্য থেকে নামায-রোযা করতে পারবে?ইবনে উমর প্রতিউত্তরে বললেন,কেউ অন্য কারো পক্ষ্য থেকে নামায-রোযা করতে পারবে না।(মুয়াত্তা মালিক)(মিশকাত-২০৩৫)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1638
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি আপনার বাবার কবরে প্রত্যেক প্রকার নেক আমল করে সওয়াব প্রেরণ করবেন। সকল প্রকার ভালোও উত্তম কাজ করে বাবার রুহের মাগফিরাত কামনা করবেন। আল্লাহ আপনার বাবাকে ক্ষমা করুক।আমীন।