আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
49 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়াবারকাতুহ ।
আমার প্রশ্ন হচ্ছে যে আমার কিছু বন্ধকী জমি আছে ২০ বছরের বেশি সময় ধরে। প্রথমে সত্তর হাজার টাকা দিয়ে ষোল কাঠা জমি নেই আমরা ।পরে নিজের টাকা এবং উক্ত জমির ফসল বিক্রির টাকা  মোট নব্বই হাজার দিয়ে এক বিঘা জমি একই জমির মালিক থেকে নেই। কিছু বছর পর জমি মালিক এমনিতেই এক বিঘা দখলে নিয়ে নেই কোন টাকা ফেরত দেয় নি। এরপর থেকে জমির দাম বেড়ে যাওয়ার কারণে কিছু বছর পর পর জমির ওপর টাকা বৃদ্ধি করে এবং আমাদের থেকে উসুল করতে থাকে। এপর্যন্ত দুই লাখ পয়ঁতাল্লিশ হাজার টাকা জমিমালিকের নিকট জমা হয় এভাবে উসুল করে। আর এই টাকা কখনো ফেরত পাওয়া যাবে না প্রবল ধারণা আমাদের, কারণ কাউকে টাকা দেইনি এপর্যন্ত। এপর্যন্ত জমি অন্যের কাছে বর্গা দিয়ে ফসল ভোগ করেছি ।তো উক্ত জমির ফসল ভোগ করা জায়েয হয়েছে কিনা এভাবে উসুল করার কারণে?
কারণ যখন থেকে জানতে পারি বন্ধকী জমির সম্পদ হারাম তখন পার্শগ্রামে খোঁজ করে বাৎসরিক টংকার হিসেবে ধরে টাকা মনে মনে কেটে নিচ্ছি দুই লাখ পয়ঁতাল্লিশ হাজার থেকে।এভাবে কেটে নিয়ে কিছু বছর উক্ত জমির ফসল ভোগ করেছি,। এই কয় বছর জমির মালিককে কোন টাকা দেইনি যে টাকা জমির ওপর বৃদ্ধি করে উসুল করে। তো আমরা বুঝতে পারছি না কি করলে এই ২০ বছরের অধিক সময় হারাম থেকে বেড়িয়ে আসবো! নাকি এই প্রায় ২০বছরের জমির ফসল যা ভোগ করেছি এটা ফেরত দিতে হবে জমির মালিককে, আমাদের করণীয় কি মুহতারাম ? তাছাড়া এই জমির ফসল কি পরিমাণ ভোগ করেছি তারও হিসাব রাখিনি।অনুগ্রহ করে বলবেন মুহতারাম। ।

জাযাকাল্লহু খয়রান

1 Answer

0 votes
by (806,910 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বন্ধকি প্রথা হারাম নয়, বরং বন্ধকী লেনদেন করার পর উক্ত জিনিষের ব্যবহার সুদের আওতাধীন।

ইতিপূর্বে বন্ধকী সম্পর্কে বিস্তারিত আলোচনার এক পর্যায়ে আমরা বলেছি যে, বর্তমান সমাজে জমি বন্ধকের প্রচলন রয়েছে।অহরহ জমি বন্ধক দেওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে।কিন্তু জমি বন্ধকের ইসলামী নিয়মনীতি কি এ সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই।

ইসলাম এ প্রচলিত পদ্ধতি সম্পর্কে কি বলে?
আসুন কিছুটা সময় ব্যয় করে এ সম্পর্কে কিছু শরয়ী বিধি-বিধান জেনে নেই।যাতে ইহকাল ও পরকালের সঠিক রাস্তা অর্জন করতে সহায়ক হয়।

বন্ধকের সংজ্ঞা বর্ণনা করতে যেয়ে আল্লামা হাসক্বফী রাহ বলেনঃ
(هُوَ) لُغَةً: حَبْسُ الشَّيْءِ - وَشَرْعًا (حَبْسُ شَيْءٍ مَالِيٍّ) أَيْ جَعْلُهُ مَحْبُوسًا لِأَنَّ الْحَابِسَ هُوَ الْمُرْتَهِن(بِحَقٍّ يُمْكِنُ اسْتِيفَاؤُهُ)
তরজমাঃরেহেন(বন্ধক)এর শাব্দিক অর্থ কোনো কিছুকে বন্ধী করে রাখা।পারিভাষায় রেহেন বলা হয়,কোনো জিনিষকে হক্ব বা কোনো প্রাপ্তধনের মুকাবেলায় বন্ধী করে রাখা।যাতে পরিবর্তীতে তা দিয়ে নিজ প্রাপ্যকে উসূল করা যায়। (আদ-দুর্রুল মুখতার-৬/৪৭৭) বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/4958

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জমি বন্ধক নেয়ার পর থেকে এই ২০ বৎসর যাবৎ আপনি জমির যেই পরিমাণ ফসল গ্রহণ করেছেন, অনুমান করে সেই পরিমাণ টাকা জমির মকলিককে ফিরিয়ে দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...