আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
52 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলাইকুম হুজুর, স্ত্রীকে বলেছি, "তোমাকে তালাক দিলাম না।"

"তালাক দিলাম" জোরে বলেছি, 'না' আস্তে বলেছি। "না" শব্দটি আমি শুনেছি কিন্তু স্ত্রী শুনতে পায়নি। স্ত্রী শুনেছে "তোমাকে তালাক দিলাম"। কিন্তু না শব্দটি স্পষ্ট শুনতে পায়নি তবে সে বুঝতে পেরেছে যে শেষে কিছু একটা বলেছি। পরে তাকে বলেছি যে, শেষে না বলেছি। এ মুহূর্তে কী করণীয় হুজুর??

1 Answer

0 votes
by (805,980 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মহিলা নিজের ব্যাপারে কাযী সাহেবের স্থলাভিষিক্ত। মহিলা যখন তালাক জিহার ইত্যাদি সম্পর্কে জেনে যাবে বা অথবা মহিলাকে কোনো নির্ভরযোগ্য মানুষ তালাক কিংবা জিহারের সংবাদ প্রদাণ করবে, তখন মহিলার জন্য স্বামীকে সহবাসের সুযোগ দেওয়া জায়েয হবে না। স্ত্রী তালাক জিহার তথা হারাম জানার পরও স্বামীকে সহবাসের সুযোগ দিলে এবং এই শারীরিক সম্পর্ককে চলমান রাখলে কবিরা গোনাহ হবে। যেহেতু কবিরা গোনাহ দ্বারা ঈমান চলে যায় না, তাই সে ঈমানহারা হবে না।

مأخَذُ الفَتوی
كما في البحر الرائق: والمرأة كالقاضي إذا سمعته أو أخبرها عدل لا يحل لها تمكينه (إلى قوله) أنها ترفع الأمر إلى القاضي فإن لم يكن لها بينة يحلفه فإن حلف فالإثم عليه الخ ( باب الطلاق الصريح الخ، ج ۳، ۲۵۷،ط: ماجدية )-
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/120671

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্ত্রী শুনেছে "তোমাকে তালাক দিলাম"। এখন স্ত্রীর জন্য ঐ স্বামীর সাথে ঘর সংসার করা জায়েয হবে না। যদি স্ত্রীর নিকট সাক্ষী না থাকে তাহলে স্ত্রী কসম খাইবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...