আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
64 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (72 points)
আমরা যে পড়ালেখার কাজে বিভিন্ন ক্রাক সফটওয়্যার ব্যবহার করি এটা তো যায়েজ না কিন্তু কিছু সফটওয়্যার যেমন সলিডওয়ার্ক্স  এগুলো শেখা লাগবে এবং এটার মূল্য আমার সামর্থ্যের বাইরে। আবার ভার্সিটি বা ড. দের কাছে চাইলে তারাও ক্রাক লাইসেন্স দেয় এমতাবস্থায় আমি কি ওই ক্রাক ভার্সন ব্যবহার করতে পারব এটা জেনে যে এটা হারাম কিন্তু পরিস্থিতির কারনে ব্যাবহার করছি?

আমি একটা বই কিনেছিলাম কিন্তু এখন দেখি ওই বইয়ে লেখা এটার পিডিএফ করার অনুমতি নাই। কিন্তু আমি জানতাম না।আমার মামা মালেয়শিয়া আসছিলো, তাকে দিয়ে আনাইছিলাম     দেশ থেকে সস্তায়;অরিজিনাল বইয়ের দাম বেশি এইজন্য। কিন্তু বই এর নকল পাওয়া যায় এবং সেটা আমার সামর্থ্যের ভিতরে। এক্ষেত্রে কি ওই বইটি পড়ব না ?? আর পরবর্তী তে পড়তে গেলে তো ইনশাল্লাহ কিনেই পড়ব আর লাইব্রেরি তো আছেই।

1 Answer

0 votes
by (812,550 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ব্যক্তিগত উদ্দেশ্যে পাইরেসি তথা সফটওয়্যারটি নিজে ব্যবহার করা কিংবা বিক্রয় বা পরিবেশন না করে নিজেদের ব্যবস্যায়িক বা আর্থিক কাজে লাগানো। এ প্রকারের সফটওয়ারের ক্ষেত্রে যদি কপিরাইট অধিকারীর মৌন সম্মতি থাকে, তাহলে তা ব্যবহারের সুযোগ রয়েছে। বিশেষ করে মৌন সম্মতির পাশাপাশি যদি জেনুইনটি কেনার মোটেও সামর্থ্য না থাকে তাহলে মুফতিগণ এর ব্যবহার জায়েয বলে থাকেন। (ফাতওয়া দারুল উলুম দেওবন্দ fatwa ID : 903-917/N=8/1435-U)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8014

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জ্বী,জেনুইন ভার্সন ক্রয় করার সামর্থ না থাকলে ব্যক্তিগতভাবে আপনি ক্র্যাক ভার্সন ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যার ব্যবহার করে ইনকাম করলে তা হারাম হবে না।

(২)
অরজিনার বইয়ের মূল্য সামর্থ্যর বাহিরে থাকলে আপনি বর্তমানে পিডিএফ পড়তে পারবেন। তবে ভবিষ্যতে সামর্থ্য হলে তখন বইয়ের মূল্য মূল মালিক বা প্রকাশককে ফিরিয়ে দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...