আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
54 views
in সালাত(Prayer) by (1 point)
১)দুয়া কুনুত কোনটা পড়ব?

(اللهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ)~. 1

اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، ~.2

দুটোই পড়া যাবে না যেকোনো একটা? কোনটা সঠিক জানাবেন প্লিজ?

২) তারাবির নামাজের ২০ রাকাতের প্রতি রাকাতের শুরুতেই কি সানা পড়তে হবে? আর ২ রাকাত পড়ে একটু স্পেস দিয়ে দিয়ে নামাজ পড়া ভালো নাহ কেউ চাইলে টানা পড়তে পারবে? আমি শুধু নামাজের নিয়ম টা জানতে চাচ্ছি!
৩) রমজান মাসে ইশার নামাজ কত রাকাত পড়বো? বিতরের সালাত বাদে!

(১০) রাকাত না (১২)? যেহেতু তারাবীও পড়তে হবে।
৪) সালাতে প্রতি তাশাহুদ পড়ার সময় আঙুল দিয়ে ইশারা করতে হবে? আর আঙুল তাশাহুদ পড়ার কোন সময় ইশারা করবো আর কখন নামাবো? ইশারা শেষে আঙুলের অবস্থান কেমন হবে?
৫) সালাতে শুরুর তাকবির ব্যতীত আর কোন কোন জায়াগায় তাকবীর দিতে হয়? রুকুতে যাওয়ার সময় তাকবীর দিয়ে হাত উত্তোলন করতে হয়?
একটু দ্রুত জানাবেন মিন ফাদ্বলিক। অনেক পেরেশানিতে আছি!
জাযাকুমুল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (807,900 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কোন দু'আ পড়তে হবে সেটা নির্দিষ্ট নয়।(তাবয়ীন)উত্তম হল,"আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা"তথা প্রচলিত দু'আ শেষ পর্যন্ত পড়া।এবং শেষে "আল্লাহুম্মাহদিনা ফি মান হাদাইতা"শেষ পর্যন্ত পড়া।অর্থাৎ এই দু'আ পড়া।
اللَّهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ ، وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ ، وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ ، وَبَارِكْ لَنَا فِيمَا أَعْطَيْتَ ، وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ ، إِنَّكَ تَقْضِى وَلاَ يُقْضَى عَلَيْكَ ، إِنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ (سنن البيهقى الكبرى، رقم الحديث--2960)
যে ব্যক্তি উপরোক্ত দু'আ গুলোকে ভালভাবে পড়তে জানে না,সে যেন সূরা বাকারা ২০১নং আয়াত "রাব্বা আতিনা " দু'আ শেষ পর্যন্ত পড়ে নেয়।(মুহিত)অথবা 'আল্লাহুম্মাগফির-লানা" তিনবার পড়ে নেয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১১১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2027

(২) তারাবির নামাজের ২০ রাকাতের প্রতি দুই রাকাতের শুরুতে সানা পড়া সুন্নত। এবং প্রতি চার রাকাত পড়ে একটু স্পেস দিয়ে দিয়ে নামাজ পড়া মুস্তাহাব।  

(৩) রমজান মাসে ইশার নামাজ অন্যান্য দিনের মতই ৯ থেকে ১৭ রাকাত পর্যন্ত পড়ার নিয়ম বহাল থাকবে।

(৪) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1262

(৫) সালাতে শুরুর তাকবির ব্যতীত আরো তাকবীর রযেছে। এবং সুগুলোকে তাকবীরে ইনকালাত বলা হয়। তাকবীরে তাহরিমা এবং কুনুত ও ঈদের নামায ব্যতিত হাত উত্তোলন না করাই মুস্তাহাব।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/253


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 355 views
+1 vote
1 answer 830 views
...