আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
56 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
আসসালামু আলাইকুম।
১. স্ত্রীকে স্বামীর কোন কোন কথা মানতেই হব? যদি স্বামী এমন কোনো কাজে নির্দেশ দেয় যেটা শারিয়াহ বহির্ভূত অথবা যেটা নিয়ে মতপার্থক্য আছে তাহলেও কি মানা ফরজ?

২. যদি উপরোক্ত পরিস্থিতিতে স্বামী বেশি জোর জবরদস্তি না করে শুধু নির্দেশ দেয় আর স্ত্রী সেটা মেনে নেয় তাহলে গুনাহ টা কার হবে? স্ত্রীকে কি এটা জিজ্ঞেস করা হবে যে তোমাকে তো জোরজবরদস্তি করে নেই তাহলে তুমি মানা করলে না কেন? নাকি এটার দায়ভার সম্পূর্ণ স্বামীর উপর যাবে ?

৩. এমন পরিস্থিতিতে আমার কি করা উচিত? আমি জানি কাজটি সঠিক নয়। এখন আমি যদি মানা করি তাহলে আমি স্বামী এবং শ্বশুরবাড়ির মানুষের কাছে বেয়াদব বনে যেতে পারি। এখানে কি আমার ইসলামের তাদের সামনে বেয়াদব বনে যাওয়া উচিত? নাকি আমার স্বামীর গুনাহ হবে আমার কোন সমস্যা হবে না ভেবে তার কথা মেনে নেওয়া উচিত? উল্লেখ্য যে আমি বোঝানোর চেষ্টা করেছি।

1 Answer

0 votes
by (806,640 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহিসসালাম বলেছেন,
ﻻ ﻃﺎﻋﺔ ﻓﻲ ﻣﻌﺼﻴﺔ ﺇﻧﻤﺎ ﺍﻟﻄﺎﻋﺔ ﻓﻲ ﺍﻟﻤﻌﺮﻭﻑ
গোনাহের কাজে কারো অনুসরণ করা যাবে না,অনুসরণ একমাত্র নেককাজ সমূহেই করা যাবে।(সহীহ বুখারী-৭২৫৭,সহীহ মুসলিম-১৮৪০)

চার মাযহাব সম্বলীত সর্ব বৃহৎ ফেক্বাহী গ্রন্থ 'আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যায়' রয়েছে,
" ﻃﺎﻋﺔ ﺍﻟﻤﺨﻠﻮﻗﻴﻦ - ﻣﻤّﻦ ﺗﺠﺐ ﻃﺎﻋﺘﻬﻢ – ﻛﺎﻟﻮﺍﻟﺪﻳﻦ ، ﻭﺍﻟﺰّﻭﺝ ، ﻭﻭﻻﺓ ﺍﻷﻣﺮ : ﻓﺈﻥّ ﻭﺟﻮﺏ ﻃﺎﻋﺘﻬﻢ ﻣﻘﻴّﺪ ﺑﺄﻥ ﻻ ﻳﻜﻮﻥ ﻓﻲ ﻣﻌﺼﻴﺔ ، ﺇﺫ ﻻ ﻃﺎﻋﺔ ﻟﻤﺨﻠﻮﻕ ﻓﻲ ﻣﻌﺼﻴﺔ ﺍﻟﺨﺎﻟﻖ " ﺍﻧﺘﻬﻰ
যাদের আদেশ-নিষেধ এর অনুসরণ শরীয়ত কর্তৃক ওয়াজিব।যেমন-মাতাপিতা,স্বামী,সরকারী বিধিনিষেধ,এর অনুসরণ ওয়াজিব।
এ হুকুম ব্যাপক হারে প্রযোজ্য হবে না বরং ঐ সময়-ই প্রযোজ্য হবে যখন তা গুনাহের কাজ হবে না।কেননা হাদীস দ্বারা প্রমাণিত রয়েছে আল্লাহর অবাধ্যতায় কোনো মাখলুকের অনুসরণ করা যাবে না।(২৮/৩২৭)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1722

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)  যদি স্বামী এমন কোনো কাজের নির্দেশ দেয় যেটা শারিয়াহ বহির্ভূত অথবা যেটা নিয়ে মতপার্থক্য আছে, তাহলে স্ত্রীর জন্য মানা ফরয নয়। এমনকি শরীয়াহ বহির্ভূত কাজে স্বামীর আদেশ পালন করা জায়েযও হবে না।

(২) যদি উপরোক্ত পরিস্থিতিতে স্বামী বেশি জোর জবরদস্তি না করে শুধু নির্দেশ দেয়, আর স্ত্রী সেটা মেনে নেয়, তাহলে গুনাহ উভয়েরই হবে।

(৩) এমন পরিস্থিতিতে আপনার উচিত অনুনয় বিনয় করে তাদের কাছে মূল বিষয়টা উপস্থাপন করা। বিশেষত স্বামীর কাছে বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করা।মহব্বতের সাথে মানা করা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...