আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
79 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামুয়ালাইকুম আপনার জানানো বিষয়ে, https://ifatwa.info/134999/?show=135704#c135704 আমি আমার স্বামীকে বলি তিনি আমাকে বিভিন্ন ভিডিও শেয়ার করেন যেমন শেয়খ আহমেদুল্লাহ বলেন কমপক্ষে একজন নারী ও একজন পুরুষ সাক্ষী নিয়ে দেনমোহর ধার্য করে বিয়ে করলে তা গ্রহণযোগ্য হবে এরূপ আরও ভিডিও যেমন আহলে হাদীস এর আলেমরা বলেন এটা একটা প্রমাণ স্বরূপ ইত্যাদি। আমি আমার স্বামীকে বলি আমরা হানাফী মাযহাবের অনুসারী তাহলে কেন অন্য মাযহাবের ফতুয়া নিব এগুলো নিয়ে আমাদের মাঝে অনেক কথা হয় একপর্যায়ে তিনি বলেন আপনি ঠিক বলেছেন এগুলো নিয়ে মতবিরোধ আছে কিন্তু কমপক্ষে একজন নারী ও পুরুষ সাক্ষী থাকলে বিয়ে হয়ে যায় আর এটা একটা প্রমাণ স্বরূপ এরকম বাতিল হবেনা বিয়ে ইত্যাদি। আমি খুব বেশি দুশ্চিন্তা আছি কি করব বিয়ে কি হয়েছে না হয়নি
না হলে আমি কীভাবে এটা আমার স্বামীকে বুঝাবো দয়া করে আমাকে সাহায্য করুন আমি খুব বেশি দুশ্চিন্তার মধ্যেই আছি এর জন্য আজ ১২ দিন আমি ওর সাথে কথা বলি না । ও এইটাও বলছিলো যে সাক্ষী নিয়ে বিয়ে বাতিল অন্য কোনো বিষয় হলে এককথা । আপনার জবাব এর অপেক্ষায় আছি। আশা করি খুব শ্রীঘ্রই জবাব পাব ইনশাআল্লাহ।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শরীয়তে যেসব ক্ষেত্রে লেনদেন বৈধ হওয়ার জন্য সাক্ষ্যকে শর্ত করা হয়েছে,সেক্ষেত্রে সাক্ষীগণের একসাথে সবার শোনা শর্ত।
আল্লামা হাসক্বফী রা বলেনঃ 
(وَ) شُرِطَ (حُضُورُ) شَاهِدَيْنِ(حُرَّيْنِ) أَوْ حُرٌّ وَحُرَّتَيْن (مُكَلَّفَيْنِ سَامِعَيْنِ قَوْلَهُمَا مَعًا)
 দুজন স্বাধীন পুরুষ অথবা একজন স্বাধীন পুরুষ ও দুজন স্বাধীন মহিলা সাক্ষী হিসেবে  উপস্থিত থাকতে হবে,যারা শরীয়তের বিধি-বিধান পালনে দায়বদ্ধ থাকবে,এবং একসাথে উভয় (স্বামী-স্ত্রী) র ইজাব-কবুল শ্রবণ করবে।(আদ্দুরুল মুখতার-৩/২২)

ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত আছে....
(ومنها) سماع الشاهدين كلامهما معا هكذا في فتح القدير فلا ينعقد بشهادة نائمين إذا لم يسمعا كلام العاقدين، 
দুনু সাক্ষীকে স্বামী-স্ত্রী উভয়ের ইজাব-কবুল শুনতে হবে,(ফাতহুল ক্বাদীর)সুতরাং না শুনার ধরুণ ঘুমন্ত ব্যক্তির সাক্ষ্য দ্বারা বিবাহ সংগঠিত হবে না।(১/২৬৮;)

যেমন ইবনে আবেদীন শামী রাহ এ সম্পর্কে বলেনঃ 
(قَوْلُهُ: وَشُرِطَ حُضُورُ شَاهِدَيْنِ) أَيْ يَشْهَدَانِ عَلَى الْعَقْدِ، أَمَّا الشَّهَادَةُ عَلَى التَّوْكِيلِ بِالنِّكَاحِ فَلَيْسَتْ بِشَرْطٍ لِصِحَّتِهِ كَمَا قَدَّمْنَاهُ عَنْ الْبَحْرِ،
দুজন সাক্ষী মজলিসে উপস্থিত থাকা শর্ত।
অর্থাৎ যারা মজলিসে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সরাসরি প্রত্যক্ষ করবে।বিবাহের উকিল নিযুক্ত করণের সময় সাক্ষী উপস্থিত থাকা শর্ত নয়।(রদ্দুল মুহতার-৩/২১;) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2679

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইজাব এবং কবুলের সময় শরয়ী সাক্ষী মজলিসে  উপস্থিত থেকে সরাসরি পাত্র-পাত্রীর ইজাব কবুল শুনতে হবে।নতুবা বিয়ে হবে না।

শরয়ী সাক্ষী হল, দুজন পুরুষ বা একজন পুরুষ এবং দুইজন মহিলা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...