আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
105 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
আসসালামু আলাইকুম,,, আমার সংসার ভেঙে যাচ্ছে আমরা স্বামী স্ত্রী আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমাদের সাড়ে তিনমাসের বাচ্চা আছে মায়ের দুধ খায়,,, এখন বাচ্চার শরিয়াহসম্মত বন্দোবস্ত কি হবে? আমি এতিম মেয়ে আমার নিজ পরিবারের কেউ নাই কোথাও উঠার জায়গা নাই এমন অবস্থায় একা মেসে উঠে থাকতে পারবো একটা জব ম্যানেজ করা অব্দি,,, কিন্তু বাচ্চা নিয়ে তো মেসেও থাকতে দিবে না আবার শুধু মা আর ছোট বাচ্চাকে নিয়ে বাসা ভাড়া পাওয়াও মুশকিল। আমার জন্য বাচ্চার বিষয় এ শরীঈ বিধান কি?
by (807,660 points)
আপনি IOM এর অফিসে যোগাযোগ করে কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারেন।
by
IOM এর অফিসে কিভাবে যোগাযোগ করবো তা যদি বলতেন মেহেরবানী করে।
by (807,660 points)
09638-113322 এই নাম্বারে যোগাযোগ করবেন।

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তালাকের পূর্বে হোক বা পরে হোক নাবালক সন্তানাদির লালন-পালনের দায়িত্ব হল স্ত্রীর তথা উক্ত সন্তানাদির মা।
এসম্পর্কে অন্যতম ফাতাওয়া গ্রন্থ 
ফাতওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত আছে.......
ِ أَحَقُّ النَّاسِ بِحَضَانَةِ الصَّغِيرِ حَالَ قِيَامِ النِّكَاحِ أَوْ بَعْدَ الْفُرْقَةِ الْأُمُّ 
অর্থাৎ-নাবালক সন্তানাদির লালন-পালনের অগ্রাধিকার ভিত্ততে হক্বদার মা,চায় (উক্ত সন্তানাদির পিতার সাথে)বর্তমানে বৈবাহিক সম্পর্ক অটুট থাকুক অথবা না থাকুক। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1874


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রথমে আপনাকে বলবো, ধৈর্য্য সহকারে পরিস্থিতির মুকাবেলা করুন। নিজের ও স্বামীর মন পরিবর্তনের জন্য দু'আ করতে থাকুন। তাহাজ্জুদের নামায পড়ে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দু'আ করুন।এটাই আপনার জন্য অধিক কল্যাণজনক হবে। 
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।(সূরা বাকারা-৪৫)

শতচেষ্টার পরও যদি সংসারকে বাচানো সম্ভব না হয়, তখন কি আর করা যাবে। বাধ্য হয়ে তো একটা সিদ্ধান্ত নিতে হবে। সবকিছু সহজভাবে সমাধানের জন্য আল্লাহর কাছে সাহায্যর আবেদন করুন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...