ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) বিয়ের তারিখ নির্ধারণের বিশেষ কোনো নিয়ম নেই। বরং যেকোনো মাসে, যে কোনো দিন বা তারিখে বিয়ে করা যাবে। বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা যাবে। রমজান মাসেও বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা যাবে।
(২) শুক্রবারে বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা যাবে।
لما فى ردالمحتار مع درالمختار:
"ويندب إعلانه وتقديم خطبة وكونه في مسجد يوم جمعة بعاقد رشيد وشهود عدول، والاستدانة له والنظر إليها قبله، وكونها دونه سنا وحسبا وعزا، ومالا وفوقه خلقا وأدبا."(كتاب النكاح، ج: 3، ص: 8، ط: دار الفكر بيروت)
(৩) যে কোনো সময় ইস্তেগফার করা যাবে। বিশেষত তাহাজ্জুদের ওয়াক্তে ইস্তেগফার করা উত্তম।