আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
84 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শাইখ।


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ, لَا إِلهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدُ ,وَلَمْ يُولَدُ, وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ


১)এই ইসমে আযমটা পুরোটা একটু কষ্ট করে পড়ে দেখবেন প্রতিটা লাইনে সব ঠিকঠাক আছে কিনা।আমি এটাই পড়ি।তাই জানতে চাচ্ছিলাম।একটু পুরোটা হরফসহ পড়ে দেখবেন।


২) শেষ লাইনে "ওয়া লাম ইয়াকুল লাহু কুফুআন আহাদ"

এখানে "লাহু " শব্দের "হা " তে উল্টা পেশ নাকি শুধু পেশ পড়বো? উল্টা পেশ হলে তো এক আলিফ টান দিতে হবে। তাই জিজ্ঞেস করছি কোনটা পড়বো।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দু’আ করতে শুনলেন। সে বলছিলঃ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেনঃ যে সত্তার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম! এই ব্যক্তি আল্লাহর কাছে এমন ইসমে আজমের মাধ্যমে দু’আ করছে যার ওয়াসীলায় দু’আ করা হলে আল্লাহ তা’আলা কবুল করেন এবং যার ওয়াসীলায় যাঞ্চা করা হলে তিনি দান করেন।(সুনানু তিরমিজি-৩৪৭৫, ইবনু মাজাহ ৩৮৫৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৭৫)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনার বর্ণিত দু'আর শব্দাবলী ঠিক আছে।
(২) উল্টা পেশ কুরআনে রয়েছে। কুরআন ব্যতিত অন্যান্য স্থানে উল্টা পেশের আলোচনা সাধারণত পাওয়া যায় না। উল্টা পেশ না পড়লেও অর্থে কোনো ব্যাঘাত আসবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...