আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
[আমার বাস্তবে খুব ইচ্ছা ছিল আসন্ন রমাদানের শেষ দশকে উমরায় যাওয়ার, কিন্তু আমার কোনো কাগজপত্র বানানো নেই এমনকি এনআইডিও নেই তাই খুব আশাহত হই]
--গতরাতে স্বপ্নে দেখলাম হঠাৎ বায়তুল্লাহর সামনে গেলাম, এমনকি স্পর্শ করলাম আলহামদুলিল্লাহ। সামনেই মাদিনা দেখলাম, পূর্ণ স্পষ্ট ভাবে রওজা শরীফ দেখিনি কিন্তু আমি মাদিনায় কোনো একটা জায়গায় কেঁদে কেঁদে রবের কাছে দুআ করছিলাম বা দুআর প্রস্ততি নিচ্ছিলাম। স্বপ্নে অনুভব করলাম সেটা রমাদান মাস, ১৫ রমাদান থেকে ২৫ রমাদান পর্যন্ত থাকার কথা হয়ত। আম্মু আব্বুর সাথে গিয়েছি, আমার কিছুতেই মন মানছিল না ঈদের আগে আসতে, শেষ দশক সেখানে কাটানোর ইচ্ছা করছিলাম। আমি চাইছিলাম দেশে ভাই-বোন যেহেতু একা ঈদ করতে পারবে না, হয় তাদের এখানে নিয়ে আসুক নাহয় আব্বু আম্মু চলে যাক কিন্তু আমি থাকি, একা হলেও থেকে যাই, খুব ইচ্ছা করছিল। তার উপর এখনো রওজায় যাওয়া বাকি। তাই আমি সেখান থেকে আসতে চাইছিলাম না। আমার কোনো এনআইডি পাসপোর্ট-ভিসা কাগজপত্র ছিল না, কোনো প্রস্ততি ছাড়া কিভাবে আশ্চর্যজনক ভাবে আমাকে আমার রব তার ঘরে নিয়ে গেলেন তা ভাবছিলাম স্বপ্নে।
এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে?