আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
60 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (4 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ ।

কর্মক্ষেত্র থেকে মসজিদ দূরে ।
কর্মক্ষেত্রে নামাজ এর জায়গা আছে । কিন্তু বেশিরভাগ সময় জামাত করে নামাজ পড়ার লোক পাওয়া যায় না । একা একা নামাজ পড়তে হয় । এমতা অবস্থায় কি নামাজ হবে ।

 দীর্ঘ দিন ধরে বেকার অবস্থায় (বিবাহিত)

অনেক কাজ ধরা এবং ছাড়া হয়েছে  কোনোটাতে নামাজ এই কাযা হয়ে যায় ,জামাত ও কখনো পায় কখনো পায়না , কিংবা পরিবার থেকে দূরে লোকেশন এ কাজ করতে গেলে ও ঐসব কর্মক্ষেত্রে ও নামাজ হয়তো কাযা নয়তো কখনো জামাত পায় আবার পায়না +মোবাইল এডিকশন শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা দেখা দেয় । কোনো কাজ অনেক বেশি হার্ড যা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন কাজ করা ইম্পসিবল হয়ে পড়ে ।

এদিকে পারিবারিক ভাবে ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ইনকাম এর জন্য
এভাবে আজকে ৬-৭ মাস  বেকার অবস্থায় ।অনেক চেষ্টা+ দোয়া করতেছেন আল্লাহর সন্তুষ্টি মত একটা কাজ পেতে ।

উপরিউক্ত  সমস্যা বিবেচনা করে এই   কর্মক্ষেত্রে থাকা যাবে কি ।

 ওয়াক্ত মত নামাজ আদায় করতে পারেন কিন্তু বেশিরভাগ সময় জামাত পাওয়া যায় না একাকি পড়তে হয় ।

এবং  নামাজ পড়তে গেলে ও বলা হয় তাড়াতাড়ি পড়ে আসার জন্য । শুধু ফরজ টুকু পড়ে আসার পর ও  চিল্লাপাল্লা করে লেট হয়েছে বলে আর এভাবে সবসময় সুন্নাহ বাদ দিয়ে শুধু ফরজ টুকু পড়লে হবে ??নামাজ এ ছোট সূরা দিয়ে নামাজ দ্রুত শেষ করলে কি নামাজ হবে ??
এমতা অবস্থায় কি করনীয় ??

1 Answer

0 votes
by (769,290 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم 

প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য জামাতের সঙ্গে নামাজ পড়া সুন্নাতে মুয়াক্কাদাহ তথা অনেকটা ওয়াজিবের কাছাকাছি। বিনাকারণে জামাত ছেড়ে দিলে ব্যক্তি গুনাহগার হবে।

নবীজি (সা.) কখনও জামাত তরক করতেন না। এমনকি অসুস্থ অবস্থায় যখন তিনি হাঁটতে পারতেন না, তখনও দুই সাহাবির কাঁধে ভর করে পা টেনে টেনে নামাজের জামাতে হাজির হয়েছেন। জামাতবিহীন একা একা নামাজ পড়েননি।

ইসলামে জামাআতের সহিত নামাজ পড়ার অনেক অনেক গুরুত্ব দেওয়া হয়েছে।

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন-

لَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنِ الصَّلَاةِ إِلَّا مُنَافِقٌ قَدْ عُلِمَ نِفَاقُهُ، أَوْ مَرِيضٌ، إِنْ كَانَ الْمَرِيضُ لَيَمْشِي بَيْنَ رَجُلَيْنِ حَتَّى يَأْتِيَ الصَّلَاةِ.

আমাদের অবস্থা এমন ছিল যে, নামায (-এর জামাত) থেকে পিছিয়ে থাকত কেবল এমন মুনাফিক, যার নিফাক স্পষ্ট ছিল অথবা অসুস্থ ব্যক্তি। তবে আমরা অসুস্থদেরকেও দেখতাম, দুই ব্যক্তির কাঁধে ভর করে তারা নামাযের জন্য চলে আসত। -সহীহ মুসলিম, হাদীস ১৪৮৫

হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

صَلاَةُ الجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً.

অর্থাৎ একাকী নামায পড়া অপেক্ষা জামাতে নামায আদায় করা সাতাশ গুণ বেশি ফযীলতপূর্ণ। -সহীহ বুখারী, হাদীস ৬৪৫; সহীহ মুসলিম, হাদীস ১৪৭৫

আরো জানুনঃ
.
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে এভাবে নিয়মিত জামাত তরক করার দরুন আপনার গুনাহ হবে।

মাঝে মাঝে যদি কোনো ওয়াক্তে ওযর বশত একাকী নামাজ আদায় করতে হয়,সেক্ষেত্রে গুনাহ হবেনা।

তবে প্রতিদিন এমন হওয়াতে গুনাহ হবে।

প্রিয় ভাই! আপনি উক্ত প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন। তবে চেষ্টা করবেন একজন ব্যক্তিকে নিয়ে হলেও জামাতে নামাজ আদায় করার। 

পাশাপাশি এক্ষেত্রে ছোট সূরা দিয়ে নামাজ পড়লেও সমস্যা হবে না।

তবে নিয়মিত এভাবে সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দেওয়ার ধরুন আপনার গুনাহ হবে।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...