আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
37 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আমরা এই বছর ভোট দেওয়ার পর হাতের মধ্যে পারমানেন্ট মার্কার দিয়ে  কালি লাগিয়ে দেওয়া হয়, এই কালি ৩/৪ দিন পরযন্ত থাকে কিন্তু আমি একটি জিনিস লক্ষ্য করে দেখেছি প্রলেব দেওয়ার পর আস্তরের মত কালিটা উঠতেছে, এখন আমার প্রশ্ন হচ্ছে এই ক দিন কি আমার বা আমাদের কি অজু হয়েছে।

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ- 
بسم الله الرحمن الرحيم 

পবিত্রতা (অযু/গোসল) ব্যতীত নামাজ কবুল হবে নাঃ

 عَنْ اَبِى الْمَلِيْحِ عَنْ اَبِيْهِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّي اللهُ عَلَيْهِ وَسَلَّم: لَا يَقْبَلُ اللهُ صَلَاةً بِغَيْرِ طُهُوْرٍ وَلَا صَدَقَةً مِنْ غُلُوْلٍ 

 অর্থঃ হযরত আবূ মালিহ তাঁর পিতা (উসামা রাযি.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:- আল্লাহ্ তা’আলা পবিত্রতা ব্যতীত নামাজ কবুল করবেন না এবং অবৈধ সম্পদের সাদকাও কবুল করবেন না। (সুনানে নাসাঈ হাদীস নং-০৬)

অজুর ক্ষেত্রে অজুর অঙ্গগুলো এবং ফরজ গোসলের ক্ষেত্রে পুরো শরীর পরিপূর্ণভাবে পানি দ্বারা ভেজানো আবশ্যক।
যদি কোনো অংশ না ভিজে,তাহলে অযু,গোসল হবেনা।

দারুল উলুম দেওবন্দ এর 171195 নং ফতোয়াতে উল্লেখ রয়েছে যে ইলেকশনের ক্ষেত্রে বাম হাতে ভোট দেওয়ার চিহ্ন হিসেবে যে কালি দেওয়া হয়,এর দ্বারা শুধুমাত্র রং হয়,রং এর আবরণ পড়েনা।
অবশ্য ক্যামিক্যালের কারনে চামড়ার উপর কিছু অংশ ক্রিয়াযুক্ত হয়।
সুতরাং  এটি যেহেতু স্রেফ রং মাত্র,এতে যেহেতু কোনো আবরন পড়েনা,তাই অযু গোসল জায়েজ হবে,এবং নামাজও বৈধ ভাবে আদায় হবে।

ফাতাওয়ায়ে আলমগীরীতে আছেঃ 

وإن كانت شيئاً لا يزول أثره إلا بمشقة بأن يحتاج في إزالته إلى شيء آخر سوى الماء كالصابون لا يكلف بإزالته. هكذا في التبيين . وكذا لا يكلف بالماء المغلي بالنار. هكذا في السراج الوهاج. وعلى هذا قالوا: لو صبغ ثوبه أو يده بصبغ أو حناء نجسين فغسل إلى أن صفا الماء يطهر مع قيام اللون. كذا في فتح القدير''. (1/ 42)
সারমর্মঃ
যদি এমন কিছু লাগে,যেটার চিন্হ কষ্ট ব্যাতিত দূর করা যায়না,এ পদ্ধতিতে এটি দূর করতে অন্য কোনো মাধ্যম (সাবান ইত্যাদি) লাগে,তাহলে সেটি দূর করতে কষ্ট করতে হবেনা,,,।
যদি কাপড়ে/হাতে নাপাক রং লাগে,অতঃপর পানি পরিস্কার হওয়া পর্যন্ত ধৌত করা হলে রং বাকি থাকা সত্ত্বেও সেটি পাক হয়ে যাবে।   

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
ভোট দেওয়ার পর হাতের মধ্যে পারমানেন্ট মার্কার দিয়ে যে কালি লাগিয়ে দেওয়া হয়,এটি শরীরে পানি পৌঁছাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। সুতরাং এর দরুন অজুতে কোন সমস্যা হবে না, অজু হয়ে যাবে।

আপনার এতদিনের ওযুও শুদ্ধ হয়েছে এবং নামাজও হয়েছে।

বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 49 views
0 votes
1 answer 220 views
0 votes
1 answer 321 views
0 votes
1 answer 302 views
...