ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মানুষ মারা যারা পর সর্বপ্রথম তার সম্পত্তি থেকে তার কাপন দাফন করা হবে। অতঃপর তার কোনো ঋণ থাকলে সেই ঋণ পরিশোধ করা হবে। (প্রয়োজনে তার ওয়ারিছদের কাছ থেকে নিয়ে এসেও ঋণ পরিশোধ করা হবে।) অতঃপর তার কোনো অসিয়ত থাকলে সেই অসিয়তকে তার এক তৃতীয়াংশ সম্পদ থেকে পূর্ণ করা হবে। অতঃপর তার স্থাবর-অস্থাবর সকল প্রকার সম্পদকে তার ওয়ারিছদের মধ্যে বন্টন করা হবে।
যেমনটা সর্বজন গ্রহণযোগ্য কিতাব 'সিরাজী' তে বর্ণিত রয়েছে,
قَالَ عُلَمَاؤُنَا رَحِمَهُمُ اللَّهُ تَعَالَى تَتَعَلَّقُ بِتَرَكَةِ الْمَيِّتِ حُقُوقُ أَرْبَعَةٌ مُرَتَّبَةٌ الْأَوَّلُ يُبْدَأُ بِتَكْفِيْنِهِ وَتَجْهِيزِهِ مِنْ غَيْرِ تَبْذِيرٍ وَلَا تَقْتِيْرٍ ثُمَّ تُقْضَى دُيُونُهُ مِنْ جَمِيعِ مَا بَقِيَ مِنْ مَالِهِ ثُمَّ تُنْفَذُ وَصَايَاهُ مِنْ ثُلُثِ مَا بَقِيَ بَعْدَ الدَّيْنِ ثُمَّ يُقَسَّمُ الْبَاقِي بَيْنَ وَرَثَتِهِ بِالْكِتَابِ وَالسُّنَّةِ وَإِجْمَاعِ الْأُمَّةِ .
আমাদের হানাফী আলিমগণ বলেছেন, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে ধারাবাহিকভাবে চারটি হক সম্পর্কিত হয়। প্রথমত অপব্যয় ও কার্পণ্য ব্যতীত মধ্যপন্থায় তার কাফন ও দাফনকার্য সম্পাদন করা হবে। দ্বিতীয়ত তার অবশিষ্ট সমুদয় সম্পদ হতে তার ঋণসমূহ পরিশোধ করা হবে। তৃতীয়ত ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পদের এক-তৃতীয়াংশ হতে তার অসিয়ত পূরণ করা হবে। চতুর্থত তার অবশিষ্ট সম্পদকে তার ওয়ারিশগণের মধ্যে কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূল ও ইজমায়ে উম্মতের সিদ্ধান্ত মোতাবেক বণ্টন করা হবে।(সিরাজী) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/343
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জ্বী, জীবিত অবস্থায় কাফনের কাফর ক্রয় করে রাখা যাবে। হিন্দু ব্যক্তি কর্তৃক কাফনের কাপড় মেপে ও থান থেকে কেটে দিলে ঐ কাপড় দিয়ে দাফন কাফন করাতে কোনো সমস্যা হবে না।