আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
93 views
in সাওম (Fasting) by (20 points)
আসসালামু আলাইকুম।আমার নয় মাসের গর্ভাবস্থা চলছে।এই মাসেই আমার ডেলিভারি ডেট।আল্লাহ চাইলে কয়েকদিনের মধ্যেই ডেলিভারি হতে পারে।আমার ইউরিন ইনফেকশন আছে।যার জন্য সারাদিনে অনেকবার পানি খেতে হয়। এছাড়া প্রেশার লো,একটানা অনেকক্ষণ না খেয়ে থাকলে দুর্বল লাগে। হিমোগ্লোবিন কম থাকায় খাবার দাবার নিয়ে এখন আরেকটু সচেতন থাকতে বলেছে।এই অবস্থায় আমাকে কি রোজা রাখতে হবে?নাকি এখন না রেখে পরে কাজা করার ছাড় রয়েছে আমার জন্য?


পানি ভাঙার দীর্ঘ সময় পর বাবু হয়। এই সময় অনেক ব্যথা থাকে।এই পুরো সময়ে যে যে নামাজের ওয়াক্ত হবে,সেই নামাজগুলোর হুকুম কী হবে?ঐ অবস্থায় যেভাবেই হোক পড়তে হবে কি?অনেক সময় পানি ভাঙার পর রক্ত‌ও যায়।এই রক্ত গেলে কি পরিষ্কার হয়ে ওজু করে নামাজ আদায় করলেই কি হয়ে যাবে নাকি ফরজ গোসল করতে হবে?


তারাবির নামাজ কি আমি ৮ রাকাত পড়তে পারবো?এখন নামাজ পড়াটা অনেক কষ্টকর।২০ রাকাত নামাজ আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এমতাবস্থায় কী করতে পারি আমি?

1 Answer

0 votes
by (814,710 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
«وَعَوَارِضُ الصَّوْمِ الَّتِي قَدْ يُغْتَفَرْ ... لِلْمَرْءِ فِيهَا الْفِطْرُ تِسْعٌ تُسْتَطَرْ حَبَلٌ وَإِرْضَاعٌ وَإِكْرَاهُ سَفَرْ ... مَرَضٌ جِهَادٌ جُوعُهُ عَطَشٌ كِبَرْ» - «حاشية ابن عابدين = رد المحتار ط الحلبي» 2/ 421)
নয়টি কারণে রোযা না রাখার অুনমোদন রয়েছে, গর্ভ,দুগ্ধপান,জোড়জবরদস্তী,সফর,অসুস্থতা,জিহাদ, অনাহার,পিপাসা,বৃদ্ধ( রদ্দুল মুহাতর-২/৪২১)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গর্ভাবস্থায় রোযা ভঙ্গ করার অনুমোদন রয়েছে। যতটি রোযা ভঙ্গ করেছেন, ততটি রোযা কাযা করে নিলেই হবে। এক্ষেত্রে কাফফারা দিতে হবে না।

(২) পানি ভাঙ্গার সময় নামায পড়তে হবে।  এক্ষেত্রে মা'যুরের বিধান প্রযোজ্য হবে।

(৩) তারিবহর নামায ২০ রাকাত পড়াই সুন্নত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...