আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
49 views
in সালাত(Prayer) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহ

 আমাদের এখানে মসজিদের পাশে মহিলাদের জামায়াতে তারাবিহ পড়ার ব্যবস্থা আছে মসজিদের ইমামের ইমামতিতেই খতম তারাবিহ
হয়।।

১.আমি অবিবাহিত আমি কি আমার আব্বুর পারমিশন নিয়ে আব্বুর সাথে যেয়ে সেখানে যেয়ে সালাত আদায় করতে পারবো?

২.আর কোনোদিন যদি আমার আব্বু মসজিদের তারাবিহ আদায় করতে না যান তাহলে কি আমি যেতে পারবো??(যেখানে নামাজ হয় বাসা থেকে অনেক কাছে)

অথবা

৩. আমাদের এখানে আমার ছোট বোনের মাদ্রাসায় মহিলারা এভাবেই জামায়াত ছাড়াই তারাবির সালাত আদায় যে যার মত করে সেখানে যেয়ে পড়তে পারবো?

আমি বাসায় না পড়ে অন্য বাইরে যেয়ে পড়তে চাচ্ছি কারণ বাসায় অনেক ধরনের ডিস্ট্রাকশন হয় ঠিকভাবে সালাত আদায় করতে সমস্যা হয়।।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লামা সারখাসী রাহ লিখেন,
وليس على النساء خروج في العيدين وقد كان يرخص لهن في ذلك فأما اليوم فإني أكره ذلك يعني للشواب منهن فقد أمرن بالقرار في البيوت ونهين عن الخروج لما فيه من الفتنة
ঈদের নামাযে মহিলারা ঈদগাহে যেতে পারবে না।পূর্বে তাদের অনুমতি ছিলো,কিন্তু বর্তমান ফিতনার জামানায় মহিলাদের জন্য ঈদগাহে যেয়ে ঈদের নামায অপছন্দনীয়।এখন তাদেরকে ঘরে অবস্থানের আদেশ দেয়া হবে।ঘরের বাহিরে যেতে নিষেধ করা হবে।কেননা ঘরের বাহিরে ফিতনা রয়েছে।(মাবসুত-সারখাসী-২/৪১)
শুধুমাত্র মহিলারা কি জুমুআহ এর নামায পড়তে পারবে?উত্তরে বলা যায় যে,পুরুষ ব্যতীত শুধুমাত্র মহিলাগণ জুমু'আহ এবং ঈদের নামায পড়তে পারবে না।(আহসানুল ফাতাওয়া, ৪/১৫৩) (শেষ)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5331

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' বা পরবর্তী যুগে নারীরা কখনো দ্বীন প্রচারের জন্য এভাবে ঘর থেকে বের হতেন না। সুতরাং এরকম দ্বীন প্রচারে  নিমিত্বে ঘর থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নারীদের জন্য নাই বললেও চলে। বেশ কিছু শর্তসাপেক্ষ কেউ কেউ রুখসত দিয়ে থাকেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/59150

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নারীদের জন্য মসজিদে গিয়ে তারাবিহর নামায পড়া মাকরুহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...