আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
38 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (34 points)
edited by
আস-সালামু আলাইকুম। আমি ফ্রী কুরআন শিক্ষা কোর্সে যুক্ত হয়েছি, এরপর ওনারা কিছু শর্ত দেয়, শর্তগুলো না মানলে কী গুনাহ হবে? আর নিয়মিত ক্লাস না করলে গুনাহ হবে? যদি গুনাহ হয় তাহলে যে ক্লাসগুলো মিস দিয়েছি ওগুলোর রেকর্ড পরে দেখে নিলে গুনাহ থেকে বাচা যাবে? আর আমি যদি ওনাদের সাথে কথা বলি যে ক্লাস মিস করলে আমি রেকর্ড দেখে নিব আমাকে কোর্স থেকে বাদ দিয়েন না তাহলে কী এটা কথা দেয়া/ ওয়াদা দেয়া হয়ে যাবে, আর এই কথা/ওয়াদা না মানলে গুনাহ হবে? এটা বলার কারণ হলো মিস দিলে যেন আমাকে কোর্স থেকে বাদ না দেয়।

শর্তগুলো হলোঃ

 স্বাগতম ও গুরুত্বপূর্ণ ঘোষণা
বাংলাদেশের আসন্ন রমযান মাসের প্রথম দিন থেকেই ইন শা আল্লাহ শুরু হতে যাচ্ছে Mathabah Online Free Quran Learning Course।

এই কোর্সটি জনসাধারণের জন্য প্রাথমিক পর্যায়ের কুরআন শিক্ষার ও সংক্ষিপ্ত কুরআনিক আলোচনার ক্লাস।

কোর্সের শর্তাবলী (অবশ্যই মানতে হবে):

1️⃣ নিয়মিত উপস্থিতি বাধ্যতামূলক:

– বিনা কারণে অনুপস্থিতি গ্রহণযোগ্য নয়। কোন কারণে অনুপস্থিত থাকলে তা পূর্বেই কোর্স টিচারকে অবহিত করতে হবে।

– সর্বোচ্চ দু'টি ক্লাস মিস করলে কোর্স থেকে বাদ দেওয়ার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
2️⃣ সময়ানুবর্তিতা আবশ্যক :

– নির্ধারিত সময়েই ক্লাসে যুক্ত হতে হবে।
– দেরিতে যোগ দেওয়া বা মাঝপথে বের হয়ে যাওয়া অনিয়ম হিসেবে গণ্য হবে যা পরবর্তীতে সার্টিফিকেট প্রাপ্তিতে বাঁধা হবে।

3️⃣ পূর্ণ মনোযোগ ও শালীন আচরণ:
– ক্লাস চলাকালীন অন্য কাজে ব্যস্ত থাকা গ্রহণযোগ্য নয়।
– শালীনতা ও ইসলামী আদব বজায় রাখা বাধ্যতামূলক।

4️⃣ কোলাহলমুক্ত পরিবেশে ক্লাস:

– নিরবিলি পরিবেশে ক্লাসে বসতে হবে যেন কোন আওয়াজ বা উচ্চ্যবাচ্য না হয়।

5️⃣ দায়িত্বশীলতা ও আন্তরিকতা:
– এটি ফ্রি কোর্স হলেও দায়িত্ববোধের কোনো ছাড় নেই।
– যারা অবহেলা বা অবজ্ঞার মনোভাব নিয়ে অংশ নেবেন, তাঁদের জন্য এই কোর্স নয়।

6️⃣ পরীক্ষায় অংশগ্রহণ আবশ্যক
– কোর্স শেষে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ না করলে সার্টিফিকেট প্রদান করা হবে না।

7️⃣ ক্লাস সিডিউল:

– ক্লাস হবে গুগল মিট বা জুমে তা পূর্বেই নির্দিষ্ট উস্তাজ পাঠিয়ে দিবেন।
– ক্লাসের হবে সৌদি সময় বিকেল ৪:১৫ থেকে ৫:১৫ পর্যন্ত আর বাংলাদেশের সময় সন্ধ্যা ৭:১৫ থেকে ৮:১৫ পর্যন্ত ইন শা আল্লাহ।

আমরা চাই, সংখ্যা নয় বরংগুণগত শিক্ষার্থী; যারা রমযানকে কাজে লাগিয়ে কুরআন শিখতে দৃঢ়প্রতিজ্ঞ। কেবল তারাই অংশ নিন।

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﻋَﻦْ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ : ( ﺁﻳَﺔُ ﺍﻟْﻤُﻨَﺎﻓِﻖِ ﺛَﻠَﺎﺙٌ : ﺇِﺫَﺍ ﺣَﺪَّﺙَ ﻛَﺬَﺏَ ، ﻭَﺇِﺫَﺍ ﻭَﻋَﺪَ ﺃَﺧْﻠَﻒَ ، ﻭَﺇِﺫَﺍ ﺍﺅْﺗُﻤِﻦَ ﺧَﺎﻥَ )
রাসূলুল্লাহ সাঃ বলেন, মুনাফিকের আ'লামত তিনটি(১)যখন কথা বলে তখন সে মিথ্যা বলে(২)যখন ওয়াদা করে তখন সে  ওয়াদাকে ভঙ্গ করে(৩)যখন তার নিকট আ'মানত রাখা হয় তখন সে তাতে খেয়ানত করে। (সহীহ বুখারী-৩৩ সহীহ মুসলাম-৫৯)
ওয়াদাকে পূর্ণ করার বিধান কি? ওয়াজিব না মুস্তাহাব? এবং ওয়াদাকে ভঙ্গ করা  হারাম না মাকরুহ?এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/663

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রতিষ্ঠানের সবগুলো শর্ত মানার এবং পালন করার সর্বোচ্চ চেষ্টা করবেন। তারপরও যদি মানা সম্ভব না হয়, তাহলে এজন্য কোনো গোনাহ হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...