আমি প্রায় ১২ বছর আগে একটা স্বর্নের রিং কুড়িয়ে পাইসি রাস্তায় তখন ছোট ছিলমা। সে রিং টা আমার মা- বাবাকে দিসিলাম, উনারা বলল এটা সোনার পরে রেখে দিসিলো। ২-৩ বছর আগে এই রিং টা ভেঙে ৩, ৪ হাজার এর মতো টাকা পাইসিলো এবং আরও বেশি টাকা যোগ করে কানের দুল নিসিলো যেটা এখন ব্যবহার করতেসি। এখন এই দুল টা কি আমার পরা জায়েজ হবে? ভাঙানো রিং এর মালিক তো আমরা ছিলাম না, কে মালিক সেটা ও জানিনা এখন করণীয় কি উস্তাজ যদি বলতেন মুনাসিব হতো।