আসসালামু আলাইকুম।আমি আইওএম এর আলিম কোর্সের ২২৮ ব্যচের একজন শিক্ষার্থী ছিলাম।২০২৪ সালে আমার বিবাহ হয়।বিয়েটা অর্ধেকদ্বীন ডটকমের মাধ্যমে হয়।আমার স্বামী ও আমি দুজনেই স্টুডেন্ট।আমার খরচ আমার মা চালান এবং তার খরচ তার বাবা।অনলাইন ভিত্তিক বিবাহ হওয়ার কারনে তাদের বিষয়ে আমি অনেককিছু জানতে অক্ষম ছিলাম।ঠিকমতন খোঁজখবর নেয়নি।খুব বেশি বিশ্বাস করেছিলাম।কিন্তু বিয়ের পর আমার স্বামীর অতীত সম্পর্কে আমি জানতে পারি।আমার খারাপ কোন অতীত নেই।বিয়ের আগে শুধুমাত্র অনলাইনে একটা রিলেশন করেছিলাম তাও তার সাথে কখনো দেখাহয়নি।বিপরীতে আমার স্বামীর অতীত অনেক গভীর ছিল।সে বিয়পর আগে একাধিক মেয়েরসাথে প্রেম করে এবং তার রুম ডেটের ছবি আমি পায়।তবুও আমি তাকে মাফ করেদেয় কারন আল্লাহ তাায়ালা চায়লে তাকে মাফ করবেন।কিন্তু আমি দেখছি বিয়ের পর সে বদলায়নি নি।আমি তাকে বুঝায়ছি আমি এসবে কষ্ট পায় আমি তাকে ভালবাসি কিন্তু সে শুধরানোর কথা বললেও শুধরায় না।সে এখনো গোপনে মেয়েদের ছবি দেখে,ফোনে তার এক্সের ছবি রাখে,অশ্লীল ভিডিও দেখে,আমি আমার বাবার বাসায় বেড়াতে গেলে বা তার চোখের আড়াল দুই মিনিটের জন্য হলেও সে এসব করতেছে।সে হস্তমৈথুন ও করছে বহুবার।
আমি ডির্ভোসের চিন্তা করছি বহুবার কিন্তু সে বলে সে শুধরাবে কিন্তু সে শুধরায় না।
সে সিগারেটও খায় এখন যেটা আমি বিয়ের আগে জানতাম না বা আমাকে সে বলেনি।
সে আমার উপর রাগ করে একদিন গাজাও খায়ছে।
এমনিতে সে সবার চোখে ভাল মানুষ।আমার কেয়ার নিচ্ছে সব করতেছে কিন্তু তার চারিত্রিক বিষয় আমি কিছুতেই বদলাতে পারছিনা
তারকারনে আমি ইমানহারা হয়ে হয়ে পড়ছি আমার মন চায় আমিও ছেলেদের সাথে কথা বলি খারাপ কাজ করি।
এখন আমার করনীয় কি?
আমি ডিভোর্সের চিন্তা করতেছি
একরকম মানুষ কি আদৌও পরিবর্তন হয়?