বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বর্ণের ১বৎসর হলে যেহেতু টাকার এখনো এক বৎসর হয়নি, বরং ২ মাস এখনো বাকী রয়েছে, তাই ২ মাস পরেই আপনার উপর যাকাত ফরয হবে। ২ মাস পরেই আপনাকে যাকাতের হিসাব বের করে রাখতে হবে চায় এখন আদায় করুন বা পরে। যদিও এখনই আদায় করা উচিত ও উত্তম। এবং পরবর্তী রমজানে আদায় করার ইচ্ছা করলে তখন যাকাত ফরয হওয়ার সময়ের পরে রমজান পর্যন্ত যত মাস আছে, সাথে সেগুলোর যাকাত আদায় করে নেয়া উচিত, তাহলে পরবর্তীতে রমজান থেকে রমজান পর্যন্ত যাকাত আসবে।