জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ قَتَادَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ الْحَارِثِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلي الله عليه وسلم أَنَّهُ قَالَ " لَا يَقْبَلُ اللهُ صَلَاةَ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ " .
‘আয়িশাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন প্রাপ্তবয়স্কা মহিলা খিমার (ওড়না) ছাড়া সলাত আদায় করলে আল্লাহ তার সলাত কবুল করেন না।
(আবু দাউদ ৬৪১)
★নামাজে মহিলাদের মুখ মণ্ডল ও দু হাতের কব্জি ব্যতিরেকে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর ঢাকা আবশ্যক।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত পোশাক পরিধান করে হিজান পড়ে আপনি যদি মুখ মণ্ডল ও দু হাতের কব্জি ব্যতিরেকে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর ঢেকে রেখেই নামাজ আদায় করেন,সেক্ষেত্রে নামাজ আদায় হয়ে যাবে।
★মহিলারা পুরুষদের মত রুকু করবে না।বরং হাটুকে সামনে রেখে পুরোপুরি না টানিয়ে রুকু করবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন-
498
★নামাজের শুরুতে সুবাহানাকা (ছানা) পড়ার পরে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কিরাআত পাঠ করতে হনে।
আলহামদুলিল্লাহ সুরা পড়ার আগে ১ম রাকাতে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে।
অন্যান্য রাকাতে শুধু বিসমিল্লাহ পড়েবেন।
দুয়ায়ে কুনুতের আগে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবেনা।
নামাজ শুরু করার আগে ইন্নিওয়াজজাহাতু পড়া আবশ্যক নয়। নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে তাকবির দিয়ে নামাজ শুরু করলেই হবে।