আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
94 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়া বারকাতুহ।

আমার প্রশ্ন হচ্ছে, আমার আম্মু একবার গুরুতর অসুস্থ হলে ওনার সুস্থতার জন্য আমি একবার কুরআন খতম করার মানত করি। এই বছরের রমাদান মাসের আগে আমি সেই অনুযায়ী খতম দেওয়ার চেষ্টা করছিলাম,নিয়ত ছিল রামাদানের আগেই খতম দিয়ে দিব।কিন্তু আমি খতম দিতে পারিনি।এখনো অনেক বাকি।এখন আমি চিন্তা করছি যেহেতু রমাদান মাস চলে এসেছে তাই নিজের সওয়াবের আশায় কুরআন পড়তে চাচ্ছি।এখন আমি কি মানত করা খতমটা আগে দিব নাকি রমাদানে নিজেরটা খতম দিব আগে তারপর মানত করাটা রমাদানে পর দিব।অথবা প্রতিদিন মানত করা খতম দেওয়ার জন্য কিছুটা পড়বো আবার নিজের সওয়াবের জন্যও একসাথে পড়বো।দুটোই একসাথে আলাদাভাবে পড়ে চালিয়ে যাব? আমি আসলে বুঝতে পারছি না।কিভাবে পড়লে উত্তম হবে যদি জানাতেন তাহলে মুনাসিব হতো শাইখ।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

শরীয়তের বিধান মতে মান্নত ছহীহ হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হলো মান্নত এমন বিষয়ের হবে,যেটি ইবাদতে মাকসুদা,যেমন নামাজ, রোযা,হজ,কুরবানী,সদকাহ দান ইত্যাদি ।
যদি ইবাদতে মাকসুদা না হয়,তাহলে সে কাজ করার মান্নত করলে তাহা পুরন করা আবশ্যকীয় নয়।

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ الْمَخْزُومِيِّ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي هَذَا الْخَبَرِ زَادَ: وَلَا نَذْرَ إِلَّا فِيمَا ابْتُغِيَ بِهِ وَجْهُ اللَّهِ تَعَالَى 

আমর ইবনু শু‘আইব (রহ.) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ। এতে আরো রয়েছেঃ মহান আল্লাহ সন্তুষ্টির জন্য যে মান্নত করা হয় কেবল তাই পূরণ করতে হয়।
(আবু দাউদ ২১৯২)

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3/ 738):
ولو نذر التسبيحات دبر الصلاة لم يلزمه، ولو نذر أن يصلي على النبي - صلى الله عليه وسلم - كل يوم كذا لزمه وقيل لا 
সারমর্মঃ
যদি কেহ প্রত্যেক নামাজের পর তাসবিহ পড়ার মান্নত করে,তাহলে তাহা আবশ্যকীয় হবেনা।   
,
আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যে কোন মাসে আপনার মায়ের নামে কুরআন খতম করতে পারেন।

এ ক্ষেত্রে রামাদান মাসে কুরআন খতম করতে হবে, এমনটি আবশ্যক নয়। সুতরাং আপনি চাইলে রমাদানে নিজের জন্য কোরআন খতম করতে পারেন, পাশাপাশি আপনার মায়ের জন্যও তেলাওয়াত করতে পারেন।  অথবা অন্য কোন মাসে আপনার মায়ের জন্য কুরআন খতম করতে পারেন। সবাই আপনার ইচ্ছা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...