আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
47 views
in সালাত(Prayer) by (3 points)
আসসালামু আলাইকুম। আমি ৪ মাসের প্রেগন্যান্ট। আমার নফল সালাত পড়তে কষ্ট হলে আমি বসে সালাত আদায় করি, যদিও আমি দাঁড়াতে সক্ষম কিন্তু দূর্বলতার জন্য এমন করে থাকি। আমার সালাত কি কবুল হবে? আর আমাকে বিসে সালাত আদায় এর পদ্ধতি টা ডিটেইলস এ লিখে দিবেন।

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

শরীয়ত কর্তৃক গ্রহণযোগ্য ওযর ব্যাতিত ফরজ,ওয়াজিব,সুন্নাত নামাজ বসে আদায় করা জায়েজ নেই।
এতে নামাজের অন্যতম ফরজ  "" কিয়াম""  ছুটে যাওয়ার কারনে নামাজই হবেনা।
,
শরয়ী ওযরবশত বসে আদায় করতে পারবে।
কোনো সমস্যা নেই। 
,
নফল নামায ওযর ছাড়াই বসে আদায় করতে পারবে। 
এতে সওয়াবের অর্ধেক পাবে।
তাই দাঁড়িয়ে রুকু সেজদা করে নামায আদায় করাই উত্তম।
,
তবে শরয়ী ওযরবশত বসে আদায় করলে পূর্ণ ছওয়াব পাবে।

হাদীস শরীফে এসেছেঃ 

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَلاَةِ الرَّجُلِ وَهُوَ قَاعِدٌ، فَقَالَ: «مَنْ صَلَّى قَائِمًا فَهُوَ أَفْضَلُ، وَمَنْ صَلَّى قَاعِدًا فَلَهُ نِصْفُ أَجْرِ القَائِمِ، وَمَنْ صَلَّى نَائِمًا فَلَهُ نِصْفُ أَجْرِ القَاعِدِ (رد المحتار، كتاب الصلاة، باب صفة الصلاة، مَطْلَبٌ قَدْ يُطْلَقُ الْفَرْضُ عَلَى مَا يُقَابِلُ الرُّكْنَ وَعَلَى مَا لَيْسَ بِرُكْنٍ وَلَا شَرْطٍ، بحث القيام-2/131-132، طحطاوى على مراقى الفلاح، كتاب الصلاة، فصل فى صلاة النفل جالسا-402

হযরত ইমরান বিন হুসাইন রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তির বসে নামায পড়া বিষয়ে প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, যে ব্যক্তি দাঁড়িয়ে নামায পড়ে সে উত্তম। বসে যে নামায পড়ে, সে দাড়িয়ে নামায আদায়কারীর তুলনায় অর্ধেক সওয়াব পায়। আর যে ব্যক্তি শুয়ে নামায পড়ে, সে বসে নামায আদায়কারীর তুলনায় অর্ধেক সওয়াব পায়। [বুখারী, হাদীস নং-১১১৬]

আরো জানুনঃ  

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত নামাজটি নফল।
যাহা ওযর ছাড়াও বসে আদায় করা যায়,আর আপনার তো ওযর রয়েছে।

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি নফল নামাজ বসে আদায় করতে পারবেন। 

এক্ষেত্রে আপনি নামাজের ন্যায় বা যেভাবে আপনার পক্ষে ভালো হয় সেভাবে বসে আপনি তাকবীরে তাহরীমা বলে সূরা ফাতেহা ও অন্য সূরা পড়বেন। এর পরে আপনি মাথা ঝুকিয়ে রুকু করবেন। তারপর সেজদা করবেন। মাটিতে সেজদাহ করতে কষ্ট হলে সেক্ষেত্রে মাথা ঝুকিয়ে সেজদাহ করবেন।

এক্ষেত্রে রুকুর তুলনায় সেজদায় মাথা একটু বেশি ঝুকাবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...