আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
66 views
in সালাত(Prayer) by (21 points)
edited by
১) সুন্নত ও ফরজ মেনে গোসল করার পর যেহেতু আর আলাদা করে ওযু করতে হয় না, তো এই গোসল থেকে বের হয়ে পানি শুকানোর আগে কি তাহিয়াতুল ওযু এর নামাজ পড়া যাবে? নাকি শুধু ওযু যখন করি তখন এই নামাজ পড়বো? আর ওযুর পানি শুকানোর আগে এই নফল নামাজে দাঁড়াতে হয় শুনেছি এটা কি সঠিক? আর সঠিক হলে পানি যদি নামাজ এ দাঁড়ানোর পর ছিল কিন্তু সালাম ফেরানোর আগে শুকিয়ে গেছে তাহলে কি হয়ে যাবে?

২) যাওয়াল নামাজ কি একসাথে ৪রাকাআত? নাকি ২ রাকাআত ২ রাকাত করে ৪রাকাআত?
আমি যদি জুহর শুরু হওয়ার সময় এর সাথে সাথে ৪রাকাত জোহর সুন্নত পড়ে নেই তাহলে কি যাওয়াল আদায় হয়ে যাবে? যেহেতু জওয়াল এর নামাজ এর সময় জোহর শুরু হওয়ার সাথে সাথেই। জুমার দিন তো ওয়াক্ত শুরুর সাথে সাথে আযান দেয় তখন ও যাওয়াল এর নামাজ এর সময় হয়?

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তাহিয়্যাতুল ওজুঃ-
অজু করার পর অজুর অঙ্গগুলো শুকানোর পূর্বেই দুই রাকাত নামাজ পড়া মোস্তাহাব। ইসলামী পরিভাষায় এই নামাজকে "তাহিয়্যাতুল অজু" বলে।

তাহিয়্যাতুল অজু পড়ার নিয়ম:
সাধারণ সুন্নাত ও নফল নামাজের ন্যায় যে কোনো সুরা-কিরাত দ্বারা  তাহিয়্যাতুল অজু আদায় করা যায়। উভয় রাকাআতেই সূরা ফাতিহার পর অন্য সুরা মিলাতে হবে এবং আখেরী বৈঠক আত্তাহিয়্যাতু, দরুদ শরীফ ও দোয়ায়ে মাছুরা সব পড়ে সালাম ফিরাতে হবে।

হাদিস শরিফে এসেছে,
عَن عقبَة بن عَامر الْجُهَنِيّ رَضِيَ اللَّهُ عَنْه، أَن رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: "مَا من أحد يتَوَضَّأ فَيحسن الْوضُوء، وَيُصلي رَكْعَتَيْنِ يقبل بِقَلْبِه وَوَجهه عَلَيْهِمَا؛ إِلَّا وَجَبت لَهُ الْجنَّة "
উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “যে মুসলমান সুন্দর রুপে অজু করে তারপর দাঁড়িয়ে দেহ ও মনকে পুরোপুরি তার প্রতি নিবদ্ধ রেখে দুই রাকআত নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ” (সহিহ মসলিম-২৩৪, আবু দাউদ-৩০৪)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) জ্বী, প্রশ্নের বিবরণমতে এভাবো গোসল পরবর্তী তাহিয়্যাতুল অজুর নামায পড়া যাবে।
(২) জাওয়ালের নামায সম্পর্কে উলামাদের মতবিরোধ রয়েছে। কেউ কেউ এই নামাযকে চাশতের নামায বলে অভিহিত করেছেন। এবং কেউ কেউ জোহরের চার রাকাত সুন্নত বলে অভিহিত করেছেন। যাইহোক, বিশুদ্ধ কথা হল, এটা চাশতেরই নামায। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 2,896 views
0 votes
1 answer 194 views
...