আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
94 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (19 points)
আসসালামু আলাইকুম।
মেয়েদের চাকরি নিয়ে আমি পূর্বেও কিছু কনফিউশন ক্লিয়ার করেছি আলহামদুলিল্লাহ।
এখন বেশ কিছু বিষয় জানার ছিলো।
১। আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার বাবা।ওনার বয়স ৫০ প্রায়। আমার পড়াশোনা অনার্স ফাইনাল ইয়ার চলছে। আমার চাকরি করার একফোঁটা ইচ্ছে নেই। কিন্তু বাসা থেকে বাবা মা অনেক জোর করতেছে চাকরির প্রস্তুতি নেয়ার জন্য এবং চাকরি করতেই হবে। বৃদ্ধ বয়সে বাবা মা কে দেখাশুনা করার নিয়তে আমি চাকরি করতে পারি কি?
তাছাড়াও আমার চাকরি করার ইচ্ছে স্কুল কলেজের টিচার / সাবজেক্ট হিসেবে কৃষি অফিসার। কিন্তু যেই চাকরিই হোক ভাইবা দিতে গিয়ে আমার মুখমন্ডল দেখাতে হবে + ফ্রি মিক্সিং হবে। চাকরির পরিবেশ ভালো না। আমার অন্য কিছু করার অপশন ও নাই।
সেক্ষেত্রে চাকরি যদি করি নিজেকে সর্বোচ্চ হেফাজত রেখে তাহলে কি আমার গুনাহ হবে?
আর যদি চাকরি না করার কারনে বাবা মা অসন্তুষ্ট হয় বা বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা না করতে পারি তাহলে গুনাহ হবে কি না জানাবেন ইনশাআল্লাহ।
২।আমার কাছে আমার ছোট বোন থাকে। আমি সর্বোচ্চ চেষ্টা করি ওকে হেফাজতে রাখতে, ছেলে থেকে বা বাহিরের পরিবেশ থেকে। এটা করতে গিয়ে ও আমাকে অনেক মিথ্যা বলে, খারাপ ব্যবহার ও করে। এখন ওর ওপর আমার রাগ ও আসে বিরক্তিও আসে। আমি ওকে শতশত বার বুঝাই। তারপরেও যদি ও কোনো ভুল করে বা আমি শাসন করা ছেড়ে দেই, ও ওর ইচ্ছে মতো করেই যতই আটকে রাখি, ওর ভুলের জন্য কি কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে?

1 Answer

0 votes
by (762,960 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
প্রয়োজন, অপরাগতা কিংবা ঠেকায় পড়ার পরিস্থিতি ছাড়া সাধারণ অবস্থায় নারীদেরকে ঘরে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। শরীয়ত তাদের ওপর এমন দায়িত্ব আরোপ করে নি, যার কারণে তাদের ঘরের বাইরে যেতে হয়। 

আল্লাহ তাআলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
‘আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং জাহিলিয়াতযুগের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।’(সূরা আহযাব ৩৩)

রাসূলুল্লাহ ﷺ বলেন,
الْمَرْأَةُ عَوْرَةٌ ، وَإِنَّهَا إِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ ، وَإِنَّهَا لا تَكُونُ أَقْرَبَ إِلَى اللَّهِ مِنْهَا فِي قَعْرِ بَيْتِهَا
‘নারী গোপন জিনিস, যখন সে ঘর থেকে বের হয় শয়তান তাকে তাড়া করে। আর সে আল্লাহ তাআলার সবচে’ নিকটতম তখন হয় যখন সে নিজের ঘরের মাঝে লুকিয়ে থাকে।’ (তাবরানী ২৯৭৪)

নারী মসজিদে যাওয়ার বিষয়ে রাসূলুল্লাহ ﷺ বলেন,وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ ‘তাদের জন্য তাদের ঘর উত্তম।’ (আবু দাউদ ৫৬৭)

নারী চাকরির খাতিরে ঘর থেকে বের হতে পারবে। তবে এর জন্য কিছু নিয়ম ও শর্ত রয়েছে। নিয়ম ও শর্তগুলো মেনে চললে নারীর জন্য ঘর থেকে বের হওয়া জায়েয হবে; অন্যথায় নয়। 
যেমন,
– যদি সত্যিকারে তার চাকরি করার প্রয়োজন দেখা দেয় তাহলে তার জন্য চাকরি করা জায়েয হবে।
– চাকরিটা তার দৈহিক, মানসিক স্বভাব ও রুচির সঙ্গে সামন্জস্যশীল হতে হবে। যেমন, ডাক্তারি, নার্সিং, শিক্ষা, সেলাই কিংবা এ জাতীয় পেশা হতে হবে।
– কর্মক্ষেত্রে পর্দার পরিপূর্ণ পরিবেশ থাকতে হবে। অন্যথায় জায়েয হবে না।
– চাকরির কারণে যাতে পরপুরুষের সঙ্গে সফর করতে না হয়।
– কর্মক্ষেত্রে আসা-যাওয়ার পথে যাতে কোন হারাম কাজ করতে না হয়। যেমন, ড্রাইভারের সঙ্গে একাকী যাওয়া, পারফিউম ব্যবহার করা ইত্যাদি।
– নারীর প্রধান কাজ ও দায়িত্ব হচ্ছে স্বামীর খেদমত করা, তার সন্তুষ্টি অন্বেষণ করা ও মাতৃত্বের দায়িত্ব পালন করা। যদি চাকরি করতে গিয়ে এসব দায়িত্ব পালনে ব্যাপক অসুবিধা হয় তাহলে তার জন্য চাকরি করা জায়েয হবে না। (ফাতাওয়াল মারআতিল মুসলিমাহ ২/৯৮১ ফিকহুন নাওয়াযিল ৩/৩৫৯)

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে আপনি যেসব চাকরির কথা উল্লেখ করছেন, তা শরীয়তের মানদন্ডে নারীদের জন্য বৈধ নয়।

এক্ষেত্রে এসব চাকরি না করলে আপনার বাবা-মা যদি কষ্ট পায় এতে আপনার গুনাহ হবে না।

আপনার জন্য পরামর্শ থাকবে প্রয়োজন বশত যদি চাকরি করতেই হয়,সেক্ষেত্রে উপরোক্ত শর্তাবলী মেনে বৈধ চাকরি পেলে সে চাকরি করার।

(০২)
এক্ষেত্রে বিষয়টি আপনার বাবাকে অবহিত করবেন।

আপনার বাবাও যদি তাকে আর শাসন না করে, ছেড়ে দেয়,কোন কিছু না বুঝায়, তাহলে এর জন্য আপনি কিয়ামতের ময়দানে দায়ী থাকবেন না।

পাশাপাশি পরামর্শ থাকবে তাকে দ্বীনের পথে নিয়ে আসার এবং বুঝানোর চেষ্টা আপনার পক্ষ থেকে অব্যাহত রাখার।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
বৃদ্ধ বয়সে যদি দেখাশোনা না করতে পারি, উপযুক্ত চাকরি না পাই, তখন কি গুনাহ হবে?  
২।বোনের বিষয়টি বাবা মা দুজনকেই জানিয়েছি। তারা শাসন করে কিন্তু আমার কাছে থাকে তাই একরকম আমার কাধেই দায়িত্ব সব, কিন্তু আমি তো অনেক চেষ্টা করেও কিছু করতে পারছি না 
by (762,960 points)
বৃদ্ধ বয়সে আপনার সাধ্যের মধ্যে আপনার বাবা মার খেদমতের চেষ্টা করবেন। 

আপনার বোনকে শাসন করার ব্যাপারে আপনার বাবা মার পরামর্শ মেনে চলবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...