আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
64 views
in পবিত্রতা (Purity) by (5 points)
আসসালামু আলাইকুম মুফতি সাহেব

আমি সদ্য বিবাহিত। কিন্তু গত এক মাস ধরে অন্য জেলাতে আছি। তাই বউয়ের সাথে নাই। আমি যখন বউ এর সাথে কথা বা তাকে দেখতাম আমার কামরস এর মতো কিছু বের হতো। অনেক সময় প্রস্রাব এর সাথেও বের হয়। আমি নামাজে গেলে/ বা কোথাও থেকে এসে দেখে যে আন্ডার গার্মেন্টস এ ভেজা কিছু লেগে আছে। সেটা এক ফোঁটা এর মতো হতে পারে বা খুবই সামান্য। তবে সেটা আমার অজান্তে। এখন আমি নামাজ পড়ে এসে দেখলাম এই অবস্থা, তাহলে আমার নামাজ কি হয়ে যাবে? বা এই সমস্যা এর মাসআলা কি? আমি কত বার এই কাপড় পরিবর্তন করতে পারি! আমি অতিষ্ঠ হয়ে উঠছি।
জাযাকাল্লাহ খাইর মুফতি সাহেব।

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান মতে এক্ষেত্রে উক্ত নাপাকির পরিমান যদি এক দিরহাম পরিমাণ হয়, তাহলে উক্ত কাপড়সহ নামায পড়া জায়েজ নয়। 

কিন্তু যদি এক দিরহাম থেকে কম হয়, তাহলে উক্ত কাপড়সহ নামায পড়া জায়েজ আছে।

عن أبي هريرة رضي الله عنه  عن رسول الله صلى الله عليه و سلم قال : تعاد الصلاة من قدر الدرهم من الدم (سنن الدر قطنى، كتاب الصلاة، باب قدر النجاسة التي تبطل الصلاة، رقم الحديث-1)

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-এক দিরহাম পরিণাম রক্তের দরুন নামাযকে পুনরায় আদায় কর। {সুনানে দারা কুতনী, হাদীস নং-১, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৩৮৯৬, জামেউল আহাদীস, হাদীস নং-১০৭৮৩, মারেফাতুস সুনান ওয়াল আসার লিল বায়হাকী, হাদীস নং-১৩২৩, আল জামেউল কাবীর, হাদীস নং-২৩৮}

ইবরাহীম নাখায়ী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন, রক্ত প্রস্রাব ইত্যাদি নাপাকি যদি দিরহাম পরিমাণ হয় তাহলে তোমার নামায পুনরায় পড়ে নাও। আর যদি দিরহামের কম হয় (এবং তুমি নামাযে থাক) তাহলে ঐ অবস্থায়ই তোমার নামায পূর্ণ করো। 
(কিতাবুল আসার, ইমাম মুহাম্মাদ রাহ. ১৪৬)

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
ওযু করার পর উক্ত নাপাকি বের হলে সেক্ষেত্রে আপনার অজু ভেঙ্গে যাবে।

এমতাবস্থায় কোনোক্রমেই আপনার নামাজ শুদ্ধ হবে না।

অজু করার আগে যদি সে নাপাকি বের হয়, আর এমতাবস্তাতেই যদি আপনি ওযু করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে উক্ত নাপাকির পরিমাণ যদি এক দিরহাম তথা পাঁচ টাকার কয়েন থেকে কম হয়, তাহলে সেই কাপড়ে আপনার নামাজ হয়ে যাবে।

আর যদি তার থেকে বেশি হয়, তাহলে সে কাপড়ে আপনার নামাজ হবে না।

এক্ষেত্রে কাপড়ে নাপাকি না লাগার কারনে আপনার কাপড় পরিবর্তন করতে হবেনা,শুধুমাত্র আন্ডার গার্মেন্টস পরিবর্তন করলেই হবে।

উল্লেখ্য, এথেকে সমাধানে আসতে স্ত্রীর কাছে থাকা ও নিয়মিত সহবাস করার পরামর্শ থাকবে। 

এতেও সমাধান না মিললে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (5 points)

জাযাকাল্লাহ খাইর মুফতি সাহেব।

তবে মুফতি সাহেব আমি দুপুরে অফিসে আছি, এখন মনে হচ্ছে যে আন্ডার গার্মেন্টস এ কিছু লাগছে, সেটা এক ফোঁটা হতে পারে, এখন ওই কাপড়ে কি নামাজ পড়তে পারবো? যেহেতু কাপড় পরিবর্তন করতে পারতেছি না।

অনুগ্রহ করে উত্তরটি দিয়েন।
by (764,700 points)
এক দিরহাম সমপরিমাণ বা বেশি হলে সেক্ষেত্রে সেই কাপড়ে নামাজ হবেনা।

অন্যথায় অযু করার পর নামাজ হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 63 views
...