জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
★অন্যকে যে টাকা কর্জ হিসেবে দেওয়া হয়েছে বা ব্যবসায়ী কোনো পণ্য বাকিতে বিক্রয় করেছে এই পাওনা টাকা পৃথকভাবে বা অন্য যাকাতযোগ্য সম্পদের সাথে মিলিতভাবে নিসাব পূর্ণ করলে তারও যাকাত দিতে হবে। (মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৭১১১-৭১১৩,৭১২১,৭১২৩,৭১২৮; মুসান্নাফে ইবনে আবী শায়বা ৬/৪৮৪-৪৮৬)
★পাওনা উসূল হওয়ার পর ওই টাকার যাকাত আদায় করা ফরয হয়। তার আগে আদায় করা জরুরি নয়, তবে আদায় করলে যাকাত আদায় হয়ে যাবে।(মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস ১০৩৪৭, ১০৩৫৬)
★উপরোক্ত ক্ষেত্রে পাওনা উসূল হতে যদি কয়েক বছর সময় অতিবাহিত হয়ে যায় তাহলে উসুল হওয়ার পর বিগত সকল বছরের যাকাত আদায় করা ফরয হয়। (মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৭১১৬,৭১২৯,৭১৩১; মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস ১০৩৪৬,১০৩৫৬)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে বাড়ি ভাড়ার পজিশন এর জন্য মালিক কে দশ লাখ টাকা জামানত হিসেবে দেওয়া আছে,এক্ষেত্রে এর উপর যাকাত এখন আপনাকে দিতে হবেনা। কেননা সেটি এখন আপনার হাতে নেই।
২ বছরের আগে সেই টাকা পাওয়া যাবেনা।
সুতরাং এখন তার যাকাত দিতে হবেনা।
তবে তাহা উসুল হওয়ার পর বিগত প্রত্যেক বছরের হিসেব করে যাকাত দিতে হবে।
(০২)
যদি কাহারো মালিকানায় শুধুমাত্র চার ভরি স্বর্ন থাকে,কোনো রুপা বা টাকা না থাকে,সেক্ষেত্রে ঐ স্বর্নের যাকাত তার আদায় করতে হবেনা।