আসসালামু আলাইকুম
হযরত আমি চায়না থেকে সোফার কাপড় আমদানি করি, সেক্ষেত্রে আমার কাছে যে মাল আছে বা যে মাল আমদানি হয়েছে সব মালের বিক্রয়মূল্য হিসাব করে যাকাত দেই। তবে কিছু মালের টাকা চায়না তে দেয়া থাকে অ্যাডভান্স হিসাবে ( মাল তৈরি করতে ১ মাস লাগে তাই আগে কিছু টাকা অ্যাডভান্সড করা লাগে), কিছু মাল তৈরি হলে মালের কেনা দাম চায়না তে পরিশোধ করা থাকে যা শিপমেন্ট হবে বা কিছু শিপমেন্ট করা থাকে। এগুলো আসতে ১.৫ সময় লাগে তারপর বাংলাদেশে আসলে ট্যাক্স পরিশোধ করে ছাড়াতে হয়, তারপর আমি টোটাল ক্রয়মূল্য মানে আমদানি মূল্য হিসাব করে বিক্রয়মূল্য বের করে কাস্টমার এর কাছে বিক্রি করি।
প্রশ্ন- চায়না তে যে টাকার অ্যাডভান্সড দেয়া আছে অথবা মালের ফ্যাক্টরি টাকা পরিশোধ করা আছে মাল এখনও হাতে পাইনি সেই টাকার যাকাতের হিসেব কিভাবে করবো