আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ,
আমি স্বপ্নে দেখি আমি একটা বড় বাড়িতে থাকছি। বাড়িটা অনেক সুন্দর, গাছপালা আছে, পুকুর আছে। বাড়ির সাথে বাড়ির ভিতরে একটা সুন্দর মসজিদ আছে যেখানে বাড়ির পুরুষেরা নামাজ পড়ে।
আমাদের স্বপ্নের বাড়িটায় মেহমান আসলে আমি তাকে বাড়ির পুকুর দেখাই। পুকুরে কিছু কেঁচো আর ছোট পোকা ছিলো। আমি স্বপ্নে অসুস্থ ছিলাম, অনেক দূর্বল লাগছিলো, চোখে ঝাপসা দেখছিলাম আর পড়ে যাওয়ার আশঙ্কা ছিলো, তাও আমি বারবার পুকুরে নামার চেষ্টা করছিলাম।
বাস্তবেও আমি শারীরিক ও মানসিকভাবে অনেক অসুস্থ। ঠিকমতো ইবাদত করতে পারছিনা।
স্বপ্নে এমন দেখার কারণ কি?