আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
95 views
in সালাত(Prayer) by (7 points)
আসসালামু আলাইকুম।
১)নফল সালাতের সেজদায় বাংলায় দুয়া করা যায় কি?

সেজদায় দুনিয়াবী দুয়া করা যাবে নাহ,এটা কি নফল সালাতের কথা বলছে নাকি ফরজ সালাতে?আর দুনিয়াবী দুয়া বলতে কি বুজিয়েছে?যেমন আমি কি সুরা ফুরকান  ২৪ নাম্বার আয়াত পড়তে পারব ফরজ/সুন্নত/নফল সালাতের সেজদায়?

২)সাজদাতুশ শোকর কীভাবে আদায় করে?

1 Answer

0 votes
by (763,290 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ   
রাসূল সাঃ ইরশাদ করেছেন

إِنَّ هَذِهِ الصَّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ، إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ»

নিশ্চয় এ নামায; এতে মানুষের মুখে প্রচলিত কথা বলা উচিত নয়। নিশ্চয় এটি তাসবীহ, তাকবীর এবং কুরআন তিলাওয়াতের স্থান। [সহীহ মুসলিম, হাদীস নং-৫৩৭] 

আপনি নামাযের বাহিরে বাংলায় দু'আ করবেন, অথবা আপনি আপনার অন্তরে সেই বিশেষ বিষয়কে উপস্থিত রেখে মুজমাল দু'আ যাতে দুনিয়া আখেরাতের সকল প্রকার কল্যাণ রয়েছে,যেমন "রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ"  কুরআন-হাদীসে বর্ণিত এমন দু'আ করতে পারবেন।

নফল সালাতে বাংলায় দু'আ সম্পর্কে কেউ কেউ রুখসত দিয়ে থাকেন।

বিস্তারিত জানুনঃ   

নামাযের সেজদায় শুধুমাত্র কুরআন-হাদীসে বর্ণিত দু'আ গুলোই করা যাবে।
সেজদায় গিয়ে سبحان  ربي الأعلى 
ছাড়াও অন্যান্য দোয়া পড়া যাবে। সমস্যা নেই। কিন্তু দুনিয়াবি দোয়া বা আরবী ছাড়া অন্য কোন ভাষায় দুআ করা যাবে না।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজদায় অনেক দোয়া পাঠ করতেনঃ

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- كَانَ يَقُولُ فِى سُجُودِهِ « اللَّهُمَّ اغْفِرْ لِى ذَنْبِى كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ সেজদায় পড়তেন আল্লাহুম্মাগফিরলি জামবি’ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু”। {তাহাবী শরীফ, হাদিস নং-১৩০৭, সুনানে আবু দাউদ, হাদিস নং-৮৭৮, সহীহ মুসলিম, হাদিস নং-১১১২, সহীহ ইবনে খুজাইমা, হাদিস নং-৬৭২, সহীহ ইবনে হিব্বান, হাদিস নং-১৯৩১}
আরো জানুনঃ  
.
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
হানাফী মাযহাব অনুসারে যেকোনো ধরনের স্বলাতে অর্থাৎ ফরজ, সুন্নাত, নফল, বিতির স্বলাতে সিজদায় আরবি কুরআন হাদীসে বর্ণিত দু'আ করা যাবে,তবে বাংলায় দু'আ করা যাবেনা।
বাংলায় দু'আ করলে স্বলাত ভেঙ্গে যাবে। 

তবে নফল সালাতে বাংলায় দু'আ সম্পর্কে কেউ কেউ রুখসত দিয়ে থাকেন।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনি সেজদায় বাংলায় দোয়া করতে চাইলে আপনার অন্তরে সেই বিশেষ বিষয়কে উপস্থিত রেখে মুজমাল দু'আ যাতে দুনিয়া আখেরাতের সকল প্রকার কল্যাণ রয়েছে,যেমন "রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ"  কুরআন-হাদীসে বর্ণিত এমন দু'আ করতে পারবেন।

মুখে উচ্চারণ করে বাংলা শব্দ বলা যাবেনা।
মুখে উচ্চারণ না করে মনে মনে বলতে পারবেন।

(০২)
সেজদায়ে শোকর এর পূর্ণ পদ্ধতি হলো শোকর আদায়ের নিয়তে দুই রাকাত নফল নামাজ আদায় করা।

সেক্ষেত্রে নামাজের মধ্যে কোনো বাংলায় দোয়া করা যাবেনা। এতে নামাজ ভেঙ্গে যাবে।

শোকরানা সেজদা হিসেবে কেহ যদি শুধু সেজদাহ আদায় করে,সেটিরও অনুমতি রয়েছে।

অযু অবস্থায় তাকবির বলে কিবলার দিকে হয়ে সেজদায় যাবে,মহান আল্লাহর প্রশংসা করবে,শুকরিয়া জ্ঞাপন করবে,তাসবিহ পাঠ করবে,তাকবির বলে উঠে যাবে।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
ফরজ /সুন্নত /নফল সালাতে সুরা ফুরকান এর ২৪ নাম্বার আয়াত পড়া যাবে? 
by (7 points)
ফরজ,সুন্নত নামাজ এর সেজদায় কি সুরা ফুরকান ২৪ নাম্বার আয়াত পড়া যাবে?এটি কি দুনয়াবী দুয়া?
by (7 points)
আফওয়ান ৭৪ নাম্বার আয়াত হবে ফুরকানের..
by (763,290 points)
হ্যাঁ, পড়া যাবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 105 views
...