আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
308 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (37 points)
১. মুফতি সাহেব, আপনি আপনার উত্তরে বলেছেন যে, "তওবা করার পর ঐ পাপ সহ সকল পাপ মৃত্যুর আগ পর্যন্ত করা যাবেনা" কিন্তু কোনো ব্যক্তি যদি যে পাপ থেকে তওবা করেছে সেই পাপ মৃত্যুর আগ পর্যন্ত না করে কিন্তু অন্য পাপ করতে থাকে(ইসলাম থেকে বের হয়ে যায় এমন গুনাহ ব্যতীত) তাহলে ঐ ব্যক্তি শুধু যে পাপ থেকে তওবা করেছে সেই পাপ ক্ষমা হতে পারে কি?

২. আল্লাহকে নিয়ে অশ্লীল চিন্তা করা কোন ধরনের গুনাহ?

৩. কাপড়ের যে অংশটুকু টাখনুর নিচে চলে যায় সেই কাপড়টুকুকে ভাঁজ করে টাখনুর উপরে রাখা জায়েজ হবে কি না?

৪. কুরআন পায়ের নিচে রাখা যাবে না বলতে কি বোঝায়? এর দ্বারা কি এটা বোঝায় পায়ের পাতার নিচে রাখা যাবে না? নাকি শরীরের যেখান থেকে পা শুরু সেই উচ্চতা পর্যন্ত কুরআন রাখা যাবে না?

৫. সেই সমস্ত অপরাধ নিয়ে বিস্তারিত আলোচনা করুন যার কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়।

৬. অনেক সময় নাপাক হাতে মোবাইল ধরা হয় এবং মোবাইলের স্ক্রিন ধরা হয় এতে মোবাইলের স্ক্রিনে নাপাকি লেগে যায়। মোবাইলের স্ক্রিনে নাপাকি লেগে থাকা অবস্থায় কুরআনের আয়াত স্ক্রিনে আনা যাবে কি না? যদি না আনা যায় তাহলে কিভাবে মোবাইল ও মোবাইলের স্ক্রিন পাক করতে পারবো?

আল্লাহ আপনার এ কাজের উত্তম প্রতিদান দিক

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(1) প্রশ্নটি বুঝিনি, কমেন্টে পরিস্কার করে উল্লেখ করুন। 

(২)আল্লাহকে নিয়ে অশ্লীল চিন্তা করা কবিরা গোনাহ ও কুফরি । সাথে সাথেই ঈমান চলে যাবে।

(৩) কাপড়ের যে অংশটুকু টাখনুর নিচে চলে যায় সেই কাপড়টুকুকে ভাঁজ করে টাখনুর উপরে রাখা জায়েজ হবে ।

(৪)কুরআন পায়ের নিচে রাখা যাবে না বলতে কি বোঝায়? এর দ্বারা কি এটা বোঝায় পায়ের পাতার নিচে রাখা যাবে না।

(৫) আল্লাহ এবং রাসূল সাঃ এবং দ্বীন ইসলামের অকাট্য কোনো বিধানকে অস্বিকার বা অবমাননা করলে মানুষ কাফির হয়ে যাবে। 

(৬)মোবাইলের স্ক্রিনে নাপাকি লেগে থাকা অবস্থায় কুরআনের আয়াত স্ক্রিনে আনা যাবে না। 

কোন কোন জায়গায় কুরআন তিলাওয়াত করা যাবে?
يُسْتَحَبُّ أَنْ تَكُونَ الْقِرَاءَةُ فِي مَكَانٍ نَظِيفٍ مُخْتَارٍ، وَلِهَذَا اسْتَحَبَّ جَمَاعَةٌ مِنَ الْعُلَمَاءِ أَنْ تَكُونَ الْقِرَاءَةُ فِي الْمَسْجِدِ لِكَوْنِهِ جَامِعًا لِلنَّظَافَةِ وَشَرَفِ الْبُقْعَةِ، قَالَهُ النَّوَوِيُّ.
وَصَرَّحَ فُقَهَاءُ الْحَنَفِيَّةِ وَالْمَالِكِيَّةِ وَالشَّافِعِيَّةِ وَالْحَنَابِلَةِ بِكَرَاهَةِ قِرَاءَةِ الْقُرْآنِ فِي الْمَوَاضِعِ الْقَذِرَةِ، وَاسْتَثْنَى الْمَالِكِيَّةُ الآْيَاتِ الْيَسِيرَةَ لِلتَّعَوُّذِ وَنَحْوِهِ.
পবিত্রতম পছন্দনীয় স্থানেই কিরাত পড়া মুস্তাহাব।এজন্য উলামাদের বড় একটি জামাত পছন্দ করেন যে,মসজিদেই কিরাত পড়া মুস্তাহাব।কেননা মসজিদ পরিচ্ছন্ন থাকে এবং মসজিদই হল,সর্বোত্তম স্থান।এটা ইমাম নববী রাহ এর মন্তব্য। হানাফি, শা'ফেয়ী, মালিকী,এবং হাম্বলী মাযহাবের সমস্ত ফুকাহায়ে কিরামের সিদ্ধান্ত হল,ময়লাযুক্ত স্থানে কুরআন তিলাওয়াত মাকরুহ।তবে মালিকী মাযহাবের ফুকাহাগণ দু'আর ছোট্ট আয়াতকে ময়লাযুক্ত স্থানে পড়ারও অনুমোদন দিয়ে থাকেন।(৩৩/৬২)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...