২ রাকাত নামাজ পড়ে আমি নিয়মমতো ইস্তেখারার দোয়া পড়েছি এবং নিয়ত করেছিলাম এই জবটা ওই মানুষটার জন্য ভালো হয় কি না। (নিয়ত করার সময় বিয়ে নিয়ে আলাদা কোনো চিন্তা/নিয়ত করিনি, কিন্তু এই জবের আসল উদ্দেশ্য ছিল বিয়েই।)
আমার স্বপ্নটা অনেক বড় ছিল, তবে নির্দিষ্ট এই অংশটাই মনে আছে। দেখেছি, আমি আমার বাড়িতে (বর্তমানে আমি USA তে আছি)। সবাই বলছিল, “বৃহস্পতি গ্রহণ” বলে কিছু একটা হবে—সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণের মতো, কিন্তু বৃহস্পতি গ্রহণ। অর্থাৎ বৃহস্পতি গ্রহ এসে পুরো একদিন চাঁদ ও সূর্যকে ঢেকে রাখবে।
রাতে গ্রহণ শুরু হয়, আর চারপাশ ভীষণ অন্ধকার হয়ে যায়। আমাদের সবার একটু ভয় লাগছিল। কিন্তু সকালে যখন সূর্য ঢাকা পড়ে, তখন সবার মাঝে এক ধরনের প্রশান্তি কাজ করছিল। তীব্র রোদ ছিল না—মেঘলা আবহাওয়া, ঠান্ডা বাতাস। খুব ভালো লাগছিল। আমি কাউকে বলছিলাম, গরমের সময় এমন হলে ভালো হতো গরম কম লাগত। এখনো খুব ভালো লাগছে।
এতটুকুই ছিল স্বপ্ন। এর পরই আমার ঘুম ভেঙে যায়। তখন সময় ছিল প্রায় ৪:২০—আমার অ্যালার্ম বাজার একটু আগেই।
এর অর্থ কি?
২) অধিক হাসাহাসির কারনে কি বিপদ আসে? বা আসতে পারে? আর অধিক হাসির কারনে বিপদ এসেছে এরকম বিশ্বাস কি ঠিক?
৩) কোনো জীবিত অসুস্থ ব্যক্তির জন্য কি অন্য কেউ উমরাহ করা যাবে যেন আল্লাহ অসুস্থতা থেকে মুক্তি দেন?