একটি অনলাইন বিসিএস কোচিং ১ বছরের জন্য ১২/১৬ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হয়।তাদের লাইভ ক্লাস,ক্লাস রেকর্ডিং,পিডিএফ ইত্যাদি ডাউনলোড করা যায়না।আমার প্রশ্ন
১)এই কোর্সটি কি ২ জন মিলে ভর্তি হতে পারবে শেয়ারে? অথরিটি বলেছে তারা এটার অনুমতি দেয়না, কিন্তু অনেকেই ভর্তি হয়।
২)ক্লাসের সময় স্ক্রিনশট নিয়ে অথবা ওয়েবসাইট থেকে পিডিএফ এর স্ক্রিনশট নিয়ে কি কোর্স এক্সেস শেষ হয়ে গেলে তা ওই স্ক্রিনশট পড়ে প্রস্তুতি নেওয়া যাবে?
৩)ক্লাস রেকর্ডিং সরাসরি ডাউনলোডের অপশন নেই কিন্তু ভিন্ন উপায়ে ডাউনলোড করা যায়,এরপর কোর্স এক্সেস শেষ হয়ে গেলে কি ওই ডাউনলোড ভিডিও দেখা যাবে? বা এভাবে ডাউনলোড করাও কি জায়েজ হবে?