আসসালামু আলাইকুম।
আমি আজকে মসজিদে এশার নামাযে ফরজ নামায শুরু হলে ইমাম যখন সুরা ফাতিহা পড়ছিলেন তখন সানা পড়া শুরু করি এবং তাড়াহুড়ায় বারবার ভুল হচ্ছিল। পরে ঠিক করে পড়ি। আমি সিজদাহ সাহুও দিইনি পরে। আর এরপর ২০ রাকাত তারাবিহ শেষ করি, বিতরও পড়ি।
এখন আমি এশার নামায আর বিতর আবার পড়ে নিবো? এশার নামায না হয়ে থাকলে কি তারাবিহও বাতিল হয়ে যাবে?
তারাবিহর এক রাকাতে সিজদাহর আয়াত আসলে ইমাম সিজদাহতে চলে যায় কিন্তু আমি বুঝতে না পেরে রুকুতে যাই। পরে আবার আমি সাহু সিজদাহ দিয়ে নিই। এখন এই দুই রাকাত কি আবার পড়তে হবে?