আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
72 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (23 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমি বর্তমানে IT Company - এ চাকরি করি। কিছুদিন ধরে অফিসের পরিবেশ ও কাজের চাপের কারণে মানসিকভাবে খুব চাপের মধ্যে আছি। কাজের পরিমাণের তুলনায় জনবল কম, টিমের কিছু সদস্য উদাসীন/অমনোযোগী, এবং বারবার বলার পরও কাজে মনোযোগে উল্লেখযোগ্য পরিবর্তন আসে না। আবার তাদের বিরুদ্ধে ম্যানেজমেন্টে অভিযোগ করলেও চাকরি চলে যাওয়ার আশঙ্কা আছে—মানবিকতার জায়গা থেকে বিষয়টি কঠোরভাবে বলা যাচ্ছে না। অন্যদিকে, কাউকে বাদ দিলে নতুন জনবল দেওয়া হবে কিনা তাও নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে আমি খুব ক্লান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত অনুভব করছি, তাই বিকল্প চাকরি খুঁজছি।

কিন্তু আমি যে ধরনের কাজ/দায়িত্বে অভিজ্ঞ ও দক্ষ, সে ধরনের চাকরি আমার কাছে সহজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি যে সেক্টরে আমি কাজ করি, সেটাও তুলনামূলক ছোট—ফলে চাকরির সংকটও আছে।

এ অবস্থায় শরিয়াহর আলোকে কয়েকটি বিষয়ে আপনাদের দিকনির্দেশনা চাই—

### ১) ইসলামী ব্যাংকে চাকরি সম্পর্কিত প্রশ্ন

1. বাংলাদেশে ইসলামী ব্যাংকের IT, Service Operation, Service Assurance বা Support বিভাগে চাকরি করা শরিয়াহ অনুযায়ী কতটা জায়েজ?
2. যদি কোনো “ইসলামী ব্যাংকে” সব কার্যক্রম/নীতিমালা ১০০% শরিয়াহ অনুযায়ী না চলে (যেমন—কিছু ক্ষেত্রে সুদভিত্তিক পদ্ধতির সাথে সংশ্লিষ্টতা থাকে), তাহলে সেখানে IT/Support ধরনের চাকরি কি সহযোগিতা (ta’awun) / হারাম কাজে সহায়তা হিসেবে গণ্য হবে?
3. যদি চাকরির দায়িত্বে সরাসরি সুদ/রিবা ভিত্তিক হিসাব-নিকাশ/লোন/ইন্টারেস্ট ক্যালকুলেশন না থাকে, বরং শুধু সিস্টেম/সার্ভিস চালু রাখা, সাপোর্ট, সিকিউরিটি, মনিটরিং, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট—এমন কাজ থাকে, তাহলে হুকুম কি ভিন্ন হবে?
4. সুদভিত্তিক ব্যাংক গুলোর এ ধরনের IT সাপোর্টের জব করা কি উক্ত পরিস্থিতে জায়েজ ?

### ২) ব্যবসা/রিজিকের বিকল্প পথ নিয়ে প্রশ্ন

5. আমি ছোট ব্যবসা (যেমন ডিম/কাপড়/সবজি) শুরু করার কথা ভাবছি, কিন্তু আমার শারীরিক অবস্থার কারণে মাঠে কাজ/দৌড়ঝাঁপ করা সম্ভব হবে কিনা সন্দেহ আছে।


### ৩) প্রাসঙ্গিক অতিরিক্ত তথ্য
6. আমার পরিবারের দৈনন্দিন খরচ আমার উপর নির্ভরশীল (খরচ টাও অনেক (স্ত্রী, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন (অনেকের আর্থিক অবস্থা অনেক শোচনীয়, তখন তাদের কেও কিছু দেওয়ার চেষ্টা করা হয় যেনো তাদের খাদ্য বা ওষুধের খরচ তারা পায় )), এবং প্রতি মাসে ধারের টাকা  পরিশোধ করতেও হয়। এমন অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শরিয়াহ কীভাবে ভারসাম্য দেখায়—সে বিষয়ে পরামর্শ কামনা করছি।

উপরের প্রশ্নগুলোর আলোকে দয়া করে আমাকে শরিয়াহসম্মত দিকনির্দেশনা দিলে উপকৃত হব।

1 Answer

0 votes
by (763,650 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান মতে সূদ দেওয়া,গ্রহন করা,তাতে সহযোগিতা করা সবই হারাম।

কুরআনে কারীমে ইরশাদ হচ্ছে-

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ [٢:٢٧٨] 

হে ঈমানদারগণ,তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে,তা পরিত্যাগ কর,যদি তোমরা ঈমানদার হয়ে থাক। [সূরা বাকারা-২৭৮] 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٣:١٣٠] 

হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। [সুরা আলে ইমরান-১৩০] 

হাদিস শরিফে  এসেছে-

لَعَنَ رَسُولُ اللهِ ﷺ آكل الربا وموكله وكاتبه وشاهديه، وقال : هم سواء.

আল্লাহর রাসূল ﷺ সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার উপর সাক্ষীদ্বয়কে অভিশাপ করেছেন, আর বলেছেন, ওরা সকলেই সমান। (মুসনাদে আহমাদ ৩৮০৯)

যদি ব্যাংকের এমন কোনো সেক্টরের কাজ হয়,যাতে সুদী কাজে জড়িত হতে হয় না।যেমনঃ ড্রাইভার, ঝাড়ুদার, দারোয়ান, জায়েজ কারবারে বিনিয়োগ ইত্যাদি সেক্টর হয়,তাহলে যেহেতু এসবে সরাসরি সুদের সহায়তা নেই তাই এমন সেক্টরে কাজ করার সুযোগ অবশ্যই রয়েছে। 

ব্যাংকের অবস্থা এই যে, তার পূর্ণ সম্পদ কয়েকটি বিষয়ের সমষ্টি। যথা-

১-মূলধন।
২-সঞ্চয়কারীদের জমাকৃত টাকা।
৩-জায়েজ ব্যবসার আমদানী।
৪-সুদ এবং হারাম ব্যাবসার আমদানী।

এ চারটি বিষয়ের মাঝে কেবল ৪র্থ সুরতটি হারাম। বাকিগুলো যদি কোন হারাম কাজ না হয় তাহলে মূলত জায়েজ।
,
যেসব ব্যাংকে প্রথম ৩টি বিষয়ের লেনদেন অধিক। আর ৪র্থ বিষয়টি তথা হারাম লেনদেনের লভ্যাংশ কম সেসব ব্যাংকে সেসব ডিপার্টমেন্টে চাকরী করা যাতে হারাম কাজ করতে না হয় তাহলে তা জায়েজ হবে। এবং বেতন নেওয়াও জায়েজ হবে। তবে উত্তম হল এ চাকরীও ছেড়ে দেয়া।
,
কিন্তু যদি হারাম আমদানী বেশি হয় হালালের তুলনায়, বা হারাম কাজে জড়িত হতে হয় তাহলে উক্ত ব্যাংকে চাকরী করা জায়েজ নয়। এ থেকে বেতন নেওয়াও জায়েজ নয়। বেতন নিলে তা হারাম হিসেবে গণ্য হবে। {ফাতওয়ায়ে উসমানী-৩/৩৯৪-৩৯৬}
,
ব্যাংকে চাকুরী সংক্রান্ত বিস্তারিত জানুনঃ

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
(০১)
উপরোক্ত ব্যাখ্যার আলোকে বলা যায়, যদি আইটিতে চাকরি করার মাধ্যমে সরাসরি সুদী-কারবারের সহযোগিতা হয় এই চাকরি হালাল হবে না। আর যদি এই চাকরি সরাসরি সুদী-কারবারের সহযোগিতা না হয়, তাহলে এই চাকরি হালাল হবে ।

(০২)
হ্যাঁ, সেখানে IT/Support ধরনের চাকরি হারাম কাজে সহায়তা হিসেবে গণ্য হবে।

(০৩)
এক্ষেত্রেও সুদী কাজে সহযোগিতা হওয়ায় উলামায়ে কেরামগন এধরণের চাকরি করা হতে নিষেধ করেছেন।

(০৪)
কোনোক্রমেই জায়েজ নেই।

(০৫)
আপনি পুরুষ হলে সেক্ষেত্রে উপরোক্ত ব্যাবসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।

আপনি নারী হলে শরীয়তের গন্ডির মধ্যে থেকে কোনো চাকরি করতে পারলে সেই চাকরি আপনি করতে পারেন।

এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ- 

(০৬)
এতো জনের ভরণপোষণের দায়িত্ব তো আপনার উপর শরীয়ত আবশ্যক করেনি।

আপনার উপর মূল দায়িত্ব হল আপনার স্ত্রী সন্তান এর ভরণপোষণের ব্যবস্থা করা।

তাদের ভরণপোষণের ব্যবস্থার পর আপনার ইনকাম হতে যদি টাকা বেঁচে যায় আর আপনার বাবা-মা যদি তাদের সম্পদ ও উপার্জনের টাকা হতে চলা তাদের পক্ষে অনেক কষ্টকর হয়,তারা যদি নিজেদের সম্পদ দিয়ে চলতে অক্ষম হোন,  সেক্ষেত্রে আপনার উপার্জন হতে আপনার স্ত্রী সন্তানের ভরনপোষণ দেয়ার পর বেঁচে যাওয়া টাকা হতে বাবা মাকে দিবেন। অন্যথায় তাদেরকে খরচ দেওয়াও আপনার উপর আবশ্যক নয়।

অন্যান্য আত্মীয় স্বজনকে খরচ দেয়া আপনার উপর আবশ্যক নয়।

বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...