ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হাদীস শরীফে এসেছে-
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺳَﻌِﻴﺪٍ ﺍﻟﺨُﺪْﺭِﻱَّ، ﻋَﻦِ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ، ﻗَﺎﻝَ : « ﻟَﺎ ﺗُﺼَﺎﺣِﺐْ ﺇِﻟَّﺎ ﻣُﺆْﻣِﻨًﺎ، ﻭَﻟَﺎ ﻳَﺄْﻛُﻞْ ﻃَﻌَﺎﻣَﻚَ ﺇِﻟَّﺎ ﺗَﻘِﻲٌّ »
মু'মিন ব্যতীত অন্য কারো সাথে বন্ধুত্ব করো না।এবং তোমার খাদ্য যেন মুত্তাকী-পরহেজগার ব্যতীত অন্যকেউ গ্রহণ না করে। (সুনানে তিরমিযি-২৩৯৫,সুনানে আবু-দাউদ-৪৮৩২)
হযরত সালমান ইবনে আমির আয-যাব্বি রাযি থেকে বর্ণিত,
عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " الصَّدَقَةُعَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ، وَعَلَى ذِي الْقَرَابَةِ اثْنَتَانِ: صَدَقَةٌ وَصِلَةٌ "
রাসূলুল্লাহ সাঃ বলেন- ফকির-মিসকিনকে কিছু দান করলে সদকাহের সওয়াব পাওয়া যায়। আর নিজ আত্মীয় কাউকে কিছু দান করলে দু'টি সওয়াব পাওয়া যায়। সদকাহ এর সওয়াব এবং আত্মীয়তার সম্পর্ক উন্নয়নের সওয়াব। (সুনানে ইবনে মা'জা-১৮৪৪)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/967
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি যেভাবে খুশী সেভাবে ঐ টাকাগুলো খরচ করতে পারবেন। ইফতারের কাজেও ব্যবহার করতে পারবেন।