ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আমাদের মনে রাখতে হবে,
পরকালে আমাদের সবাইকে নিজ নিজ আ'মলের হিসাব নিকাশ দিতে হবে।কারো পাপের বোঝাকে অন্য কেহ বহন করবে না।
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামীর হেদায়েতের জন্য দু'আ করতে হবে। এবং ধৈর্য্য সহকারে পরিস্থিতির মুকাবেলা করতে হবে। দাওয়াত ত্যাগ করা যাবে না। বরং চালিয়ে যাবেন।
(৩) স্বামী দূরে থাকলে, আমানতের খেয়ানত হচ্ছে কি না? সেদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে।
(৪) পিতা মাতার আর্থিক সমস্যা থাকলেও স্বামীর অনুমতি ব্যতিত স্ত্রী কখনো ঘরের বাহিরে যেতে পারবে না।হ্যা, অনলাইনে ব্যবসা বা জব করতে পারবে।