আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
85 views
in পবিত্রতা (Purity) by (14 points)
প্রতি মাসে পিরিয়ড বাদে আমার কালো/লাল স্রাব হয়। মাসের শুরুতে পিরিয়ড হলে মাসের মধ্যে ও শেষে আবার ব্লাড যায়।আমার সিস্টের সমস্যা আছে।
৬ ফেব্রুয়ারী পিরিয়ডের ডেট ছিলো। পিরিয়ড হয়েছে  মাত্র দুই দিনের মতো।আমার যেহেতু ওভারিতে সিস্ট আছে আগে থেকেই এমন সমস্যা ছিলো।১৮ তারিখ দুপুরের দিকে কালারফুল স্রাব আসে যেটা লিকুইড টাইপ না বরং একটু হার্ড টাইপের।দুপুরের পর থেকে আর হয়নি কিন্তু কালারফুল স্রাব আসা বন্ধ হয়নি।আজ পঞ্চম দিনে ২৩ তারিখ আবারো একটু পরিমাণে বেশি দলা টাইপের সাথে লিকুইড মিশ্রিত ব্লাড দেখা গেছে।এক্ষেত্রে রোজা রাখা যাবে কি না?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দুই হায়েযের মাঝখানে পাক থাকার মুদ্দৎ কমের পক্ষে পনের দিন, আর বেশীর কোন সীমা নাই। অতএব, যদি কোন মেয়েলোকের কোন কারণবশতঃ কয়েক মাস যাবৎ হায়েয বন্ধ থাকে, তবে যতক্ষণ পর্যন্ত ঋতুস্রাব না হইবে, ততক্ষণ পর্যন্ত সে পাক থাকিবে।

(১৩) মাসআলাঃ 
যদি কোন মেয়েলোকের তিন দিন তিন রাত রক্ত দেখা যায়, তারপর ১৫ দিন পাক থাকে; আবার তিন দিন তিন রাত রক্ত দেখে, তবে আগেকার তিন দিন তিন রাত এবং পনের দিনের পর তিন দিন তিন রাত হায়েয ধরিবে। আর মধ্যকার দিন পাক থাকার সময়।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7474


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হায়েয ইস্তেহাযার মাস'আলা সম্পর্কে জানতে ও জিজ্ঞাসা করার পূর্বে এসম্পর্কে বেসিক কিছু জানতে হয়। প্রশ্ন করার সময় মূল সমস্যা ও আলোচ্য বিষয় নির্ধারণ করে দিতে হয়। আর এসবের জন্য বেসিক জ্ঞান থাকা অতিপ্রয়োজনীয়। আপনার প্রশ্ন থেকে মূল বিষয়টা বুঝা মুশকিল হয়ে যাচ্ছে। যাইহোক, আমরা যা বুঝেছি, সেই আলোকে আপনাকে বলছি, আপনি পনের দিন পর পর হায়েয গণনা করবেন যদি তিনদিন তিনরাত রক্তস্রাব স্থায়ী হয়। নতুবা ইস্তেহাযা গণনা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...