ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(ক)
রোযা অবস্থায় দিনের বেলায় তথা ফজরের থেকে নিয়ে মাগরিবের পূর্বে যে কোনো মুহূর্তে হায়েয চলে আসলে, এদ্বারা রোযা ফাসিদ হয়ে যাবে। এবং পবিত্র হওয়ার পর ঐ রোযার কাযা করতে হবে। যেই মহিলার রোযা অবস্থায় হায়েয নেফাস শুরু হবে, সেই মহিলার একাকি খেতে পারবে। এমনকি একাকি ঐ সমস্ত মহিলাদের কিছু খাওয়া উচিৎ। তারা রোযাদারের সাদৃশ্য গ্রহণ করবে না।
"وأما في حالة تحقق الحیض و النفاس فیحرم الإمساك؛ لأن الصوم منهما حرام، والتشبه بالحرام حرام". (طحطاوی علی المراقی : ص : ۳۷۰ )
তবে যদি কোনো হায়েয বা নেফাস গ্রস্ত মহিলা দিনের কোনো অংশে পাকপবিত্র হয়ে যায়, তাহলে দিনের পরবর্তী অংশ খানা পিনা থেকে বিরত থাকা ওয়াজিব।
’’یجب علی الصحیح، و قیل: یستحب الإمساك ... وعلی حائض و نفساء طهرتا بعد طلوع الفجر‘‘. (مراقی الفلاح : ص : ۳۷۰)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রমজানে দিনের বেলায় হায়েয থেকে পবিত্র হলে, মাগরিব পর্যন্ত আর কিছুই গ্রহণ করা যাবে না।