আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
94 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (25 points)
closed by
হালাল হারামের মিশ্র ব্যবসায় হালাল সেবা প্রদান করা সম্পর্কে

আমি আন্তর্জাতিক মার্কেটপ্লেসে ডাটা ভিজুয়ালাইজেশন (ব্যবসায়ীক ডাটা থেকে বার  গ্রাফ, টেবিল, পাই চার্ট, ম্যাপ ইত্যাদি তৈরি করা) এর কাজ করি।

সাধারণভাবেই আমার কাজের ক্ষেত্র হালাল।

তবে আমার ক্লাইন্টের ব্যবসার মধ্যে হারামের সংমিশ্রণও থাকতে পারে। তবে আমি জেনেশুনে হারাম ব্যবসার কাজ নেই না।

সাম্প্রতিক সময়ে একজন ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ না করেই অর্ডার করে।

আমি তার ওয়েবসাইটে গিয়ে কিছু হারাম (বিয়ার যা মদ) পণ্যও দেখতে পারি।

তাদের পণ্য বা পরিষেবার তালিকা:

বিয়ার তৈরি ও বিক্রি - হারাম

নন অ্যালকোহল - তাদের ভাষ্যমত এরুম এবং কিচেনে প্রচুর অ্যালকোহল মুক্ত বিকল্প রয়েছে। আমার জানামতে অ্যালকোহলমুক্ত পানীয় হালাল।

বিয়ার ছাড়া অন্যান্য সুস্বাদু খাবার অফার করে। - সুস্বাদু খাবারের সাথে যেহেতু হালাল হারামের কোন উপাদান উল্লেখ করা নাই তাই স্বাভাবিকভাবে তা হালাল আমার জানামতে।

তারা দুপুরের খাবার, রাতের খাবার এবং ট্যুর (ভ্রমণ) বুকিং নেয়। - স্বাভাবিকভাবে খাবার এবং ভ্রমণ হালাল।

তারা বিবাহ কর্পোরেট ইভেন সহ আরো অনেক কিছু জন্য ইভেন্ট স্পেস অফার করে থাকে যা সাধারনভাবে হালাল।

এছাড়া তারা বিভিন্ন অ্যাপারেল, অ্যাক্সেসরিজ, গ্লাসওয়ার, প্লাস্টিক কাপ, মিল্ক জুস এসব পণ্য তারা অফার করে থাকে যা সাধারণভাবে হালাল।

আমি তাদের প্রায় সবগুলো সার্ভিস অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি।

এখন বলবেন যে তাদের সার্ভিসের মধ্যে কি পরিমাণ হালাল এবং হারাম থাকতে পারে যাতে আমি যাতে আমি হারামের অংশটুকু বিনা সওয়াবের নিয়তে সদকা করে দিতে পারি।


আমার কাজের দ্বারা তাদের কোন বেচা বিক্রি বাড়ার সুযোগ নেই। কেননা আমি তাদের ব্যবসায়ীক ডাটা গুলো কেবল ভিজুয়াল গ্রাফ, চার্ট, টেবিল ইত্যাদির মাধ্যমে দেখাই।

তাদের ব্যবসায়িক ডাটা থেকে বার গ্রাফ, পাই চার্ট, টেবিল, ম্যাপ ইত্যাদি তৈরি করা

➡️ এটা “Technical/Analytical Service” — যা নিজে হারাম নয়।

⚠️ আমি সরাসরি তাদের বিয়ার বিক্রি বাড়াচ্ছি না, কোন মার্কেটিং বা প্রমোশনাল কাজও করছি না।

➡️ সরাসরি হারাম কাজে সহযোগি

তার অন্তর্ভুক্ত নয়।
closed

1 Answer

+1 vote
by (814,710 points)
selected by
 
Best answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সববে ক্বারিব এর হুকুম হল, বিক্রেতা বা ভাড়া প্রদাণকারীর উদ্দেশ্য যদি হয়, গোনাহের কাজে সগযোগিতা করা,তাহলে এটা গোনাহ এবং গোনাহের কাজে সরাসরি সহযোগিতা হওয়ার দরুণ স্পষ্টত নাজায়েয ও হারাম হিসেবে বিবেচিত হবে। তবে যদি তার নিয়ত ও উদ্দেশ্য গোনাহের কাজে সহযোগিতা করা না হয়, তাহলে সেটা দুই প্রকার হবে, যথা- 

(ক) যদি তার জানা না থাকে যে, 
ক্রেতা আঙ্গুর ক্রয় করে সিরকা বানাবে, নাকি মদ তৈরী করবে, নাকি অন্য কোনো বৈধ কাজে ব্যবহার করবে? অথবা ভাড়ায় গ্রহণকারী ব্যক্তি উক্ত জায়গাতে কোনো নাজায়েয কাজ করবে? এসব বিক্রেতার জানা না থাকে, তাহলে এমতাবস্থায় বিক্রয় করা ও ভাড়ায় প্রদাণ করা জায়েয হিসেবেই বিবেচিত হবে। 

(খ) যদি তার জানা থাকে যে, 
ক্রেতা আঙ্গুর ক্রয় করে সিরকা বানাবে না মদ তৈরী করবে না অন্য কোনো বৈধ কাজে ব্যবহার করবে? অথবা ভাড়ায় গ্রহণকারী ব্যক্তি উক্ত জায়গাতে কোনো নাজায়েয কাজ করবে?এসব বিক্রেতার জানা থাকে। 
তাহলে এমতাবস্থায় বিক্রয় করা ও ভাড়ায় প্রদাণ করা মাকরুহ হিসেবে বিবেচিত হবে। 

অতঃপর এই মাকরুহ আবার দুই প্রকার যথা- 
(১) গোনাহ উক্ত জিনিষের মূলের সাথে সংযুক্ত হবে, কোনো প্রকার পরিবর্তন ও পরিবর্ধনের প্রয়োজনিয়তা পড়বে না। তাহলে এমন জিনিষ বিক্রয় করা বা ভাড়া দেওয়া মাকরুহে তাহরীমি হবে।
(২) অথবা সামান্য কিছু সংযোজন ও সংবর্ধনের পরই তাকে গোনাহের কাজে ব্যবহার করা হবে, তাহলে এমতাবস্থায় সেটা মাকরুহে তানযিহি হিসেবে বিবেচিত হবে।

যদি কারো জানা না থাকে যে, ভাড়ায় গ্রহণকারী ব্যক্তি উক্ত জায়গাতে ব্যাংক তৈরী করবে, তাহলে সেটা জায়েয হবে। কিন্তু জানা থাকলে, মাকরুহে তানযিহি হবে। 
মাকরুহে তাহরিমী হবে না তানযিহি হবে?
যদি দেখা যায় মালিক বিল্ডিং তৈরীর সময় ব্যাংকের মত করেই তৈরী করেছে, তাহলে মাকরুহে তাহরিমী হবে।তবে যদি সে এমনভাবে তৈরী করে যে, উক্ত ঘরকে যেকোনো কাজে ব্যবহার করা যাবে, তাহলে তখন তখন সেটা মাকরুহে তানযিহি হিসেবে বিবেচিত হবে। সেটা তাহরিমী হবে না তানযিহি হবে? সেটা নিয়ে অবশ্যই সংশয় রয়ে গেছে।(জাওয়াহিরুল ফিকহ-৭/৫১৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1046


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু হারাম কাজে সরাসরি আপনার কোনো সহযোগিতা হচ্ছে না, তাই আপনার ইনকাম হারাম হবে না। তবে যেই সাইট গুলো মদ ইত্যাদি পরিবেশন করে এড দেয়, সেই সব প্রতিষ্ঠানের কাজ এড়িয়ে চলবেন। এটাই সতর্কতামূলক পদক্ষেপ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...