উস্তায আমার প্রশ্ন হলো:
হালকা পেশাবের বা পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া নিয়ে। উস্তাদ কষ্ট করে ১,২,৩,৪ দেওয়া প্রশ্ন গুলো ১,২,৩,৪ দিয়ে উত্তর দিলে ভালো হবে
إن شاء الله
১/ উস্তায আমার এমন হয় যে ২ ঘন্টা আগে টয়লেটে গিয়েছি এরপরও পেসাবের হালকা বেগ আসে যদিও বেগটা হালকা তবে নামাজ পড়ার সময় সেই বেগ অনুভূত হয় এই বেগ নিয়ে নামাজ পড়া যাবে?
২/ যদি টয়লেটে যাওয়ার ৩ ,৪ ঘন্টা হয় মানে ৩ বা ,৪ ঘন্টা হয়েছে টয়লেটে যাওয়া হয়েছে। কিন্তু বেগ হাল্কাই থাকে মানে এমন বেগ না যেয়ে এখনি টয়লেটে যেতে হবে তবে চাপ অনুভূত হয় বুঝা যায় ভালোভাবেই যে বেগ আছে।তাহলে এই বেগ নিয়ে পড়তে পারবো?
৩/ উস্তাদ আসলে প্রস্রাবের বেগ পরিমাণটা কিভাবে নির্ধারন করবো?কোন পরিমাণ নিয়ে নামাজ আদায় করা যাবে আর কোন পরিমাণ নিয়ে আদায় করা যাবে না?
• আর পায়খানার বেগের ক্ষেত্রে এমন হয় যে বাথরুমে গিয়েছি সাথে সাথে পায়খানা বের হয়েছে তবে পরে কিছুক্ষণ পর কয়েক মিনিট পরই আবারো মানে বাথরুমের কাজ করার মাঝখানেই বায়ুর চাপ প্রচুর আসছে।
•
৪/মানে এই অবস্থায় পেট একদম ক্লিয়ার করতে হলে অনেক সময় দিতে হবে পায়খানার রাস্তায় হাত দিতে হবে অপেক্ষা করতে হবে তো এই অবস্থায় আর বিলম্ব না করে কাজ শেষ করে বায়ুর চাপ নিয়ে বা পায়খানারও রয়ে যাওয়া চাপ নিয়ে নামাজ আদায় করা যাবে?