আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
70 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (5 points)
আসসালামু আলাইকুম, আমি একটি অনলাইন এ কাজ পেয়েছি । সরাসরি কাজ পাইনি মুলত এক আপু সরাসরি বিদেশি বায়ার এর কাছ থেকে কাজ নিয়ে করেন। এখন তার জনবল এর প্রয়োজন এবং আমার একটি কাজ এর প্রয়োজন। কিন্ত কাজ টা হচ্ছে এমন যে বিদেশি বায়ার আমাদের ফোন নম্বর ও ইমেল দিবে তা দিয়ে আমাদের ফেসবুক আইডি খুলতে হবে এবং তারা তা ভিয়েতনাম এ কাছে বিক্রি করবে। এখন আমার প্রশ্ন হচ্চে যে এই কাজ টি কি হারাম না হালাল

1 Answer

0 votes
by (806,910 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইতিপূর্বে ইমেইল মার্কেটিং সম্পর্কে আমরা একটা ফাতাওয়া প্রদান করেছি। জরুরত বিবেচনা প্রথমে সেই মূলনীতি আলোচনা করে পরিশেষে আপনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো,

"যেহেতু ই-মেইল কর্তৃপক্ষের উদ্দেশ্য হল,তার প্রজেক্টটা বেশী ব্যবহার হোক,পরিচিতি লাভ করুক,তাই এভাবে কোনো কম্পানির ই-মেইল বানিয়ে বিক্রি করা তাদের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক হবে না।বরং তাদেরকে সহযোগিতা করার পর্যায়ে সেটা গিয়ে পৌছবে।সে হিসেবে আপনি ভার্চুয়াল নাম্বার ব্যবহার করে ভেরিফাই করে ইমেল বানাতে পারবেন ও বিক্রি করতে পারবেন।

হ্যা অবশ্যই যার নিকট বিক্রি করবেন,তার নাম্বার সংযোজন করে দিবেন।কেননা সবাই পরবর্তীতে তাদের নাম্বার সংযোজন করতে পারবেনা।তখন সে বিপাকে পড়ে যেতে পারে।(শেষ)" এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/10400


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিদেশি বায়ার থেকে পাওয়া ফোন নম্বর ও ই-মেইল দিয়ে ফেসবুক আইডি খুলে দেয়া যাবে। সাথে এটাও সংযোজন করে দিবেন, এই আইডি দিয়ে পরবর্তীতে কোনো গোনাহের কাজ করা যাবে না। করলে এর দায়ভার সম্পূর্ণ ব্যবহারকারীর উপর। 

বিঃদ্রঃ 
প্রশ্নে বর্ণিত পেশাকে জায়েয নাজায়েয উভয় দিকেই বিবেচনা করা যায়। এজন্য সতর্কতামূলক পদক্ষেপ হল, এই জাতীয় পেশা থেকে নিজেকে দূরে রাখা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...