আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
61 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (50 points)
আসসালামু আলাইকুম ওয়ারহ মাতুল্লহি ওয়াবারকাতুহ। উস্তাদ অনুগ্রহ করে নিম্মোক্ত প্রশ্ন গুলোর উত্তর দিবেন।

১/ আমি একটি ছেলেকে তাজউইদ পড়াই।ওর বয়স ১০ বছর।চলতি বছরের নভেম্বর মাসে ওর বয়স ১১ বছরে পড়বে।কিন্তু ওর চলাফেরা কথা বার্তা বড় ছেলেদের মতো। মানে ও হয়তো প্রাপ্ত বয়স্ক ছেলেদের মতো চলাফেরা,কথা বার্তা বলতে পছন্দ করে এমন আর কি।কিন্তু একটা ছেলের মধ্যে যে কারণ গুলো পাওয়া গেলে তার সাথে পর্দা করা অন্য মেয়েদের উপর ফরজ হয় এমন কোন কারণ ওর মধ্যে আছে কিনা সেটা আমি সিউর বলতে পারছিনা।কিন্তু ওকে দেখলে আমার মনে হয় যে স্বামী-স্ত্রীর গোপন সম্পর্ক সম্পর্কে ও জানে এছাড়াও মেয়েদের গোপন  অঙ্গ সম্পর্কে ওর ধারণা আছে।এটা আমার সন্দেহ হয় আর কি।কিন্তু সিউর না।এজন্য আমি ওর সামনে শুধু মাত্র মুখ, হাতের কব্জি,এবং পায়ের টাকনু গিরা পর্যন্ত খোলা রাখি।আর বাকি সব পর্দায় আবৃত করে রাখি।এখন ওর সামনে এতো টুকু পর্দা করলে কি হবে নাকি ওকে পড়ানো যাবেনা??

২/ আমার আন্টি উনার স্বামীর অনুমতি ব্যাতিত উনার স্বামীর ইনকাম থেকেই আমার নানুর বাসার বাজার সদাই করে দেন,নানুদের বাসা ভাড়া দিয়ে থাকেন।যেটা উনার স্বামী জানতে পারলে কোন ভাবেই মেনে নিবেন না।অথচ আমার মামা বাসায় শুয়ে বসে থাকেন।সম্পূর্ণ যোগ্যতা,এবং নিজের ব্যবসা থাকার শর্তেও উনি কোন ইনকামই  করেন না ব্যবসা থেকে।।এখন আমার আন্টি যেহেতু উনার স্বামীর অনুমতি ব্যাতিত আমার নানুর বাড়ির সম্পূর্ণ খরচ বহন করে থাকেন সেহেতু আমিকি আমার নানুর বাসায় বেড়াতে যেতে পারবো?এবং সেই সদাই থেকে রান্না করা খাবার খেতে পারবো? যদি এটা আমার জন্য হারাম হয়ে থাকে তাহলে আমিতো নানুর বাড়িতে কয়েক দিন ছিলাম এবং সেই খাবারও খেয়েছি।তাহলে এখন এই হারাম থেকে বাঁচার জন্য আমার করণীয় কী?

৩/ আমাদের বাড়িতে মোটামুটি বড় একটা পুকুর আছে।এই পুকুরের সাথে কিছু পরিবার অনেক বছর থেকে পস্রাব খানা দিয়ে রেখেছে। এছাড়াও বাহির থেকেও অনেক  নাপাক পানি এই পুকুরের পানির সাথে মিশ্রিত হয়।এখন এই পুকুরের পানি দিয়ে কি অযু গোসল করলে শরীর পাক হবে?

৪/আমি পরিপূর্ণ পর্দা করে বাড়ি থেকে বের হই।অনেক পুরুষ বুঝেনা যে আমি অবিবাহিত কোন মেয়ে।তারা মনে করে আমি কোন  বয়স্ক মহিলা।এখন আমার একটা জুতা খুবি পছন্দ হয়েছে।যেটা আমার অনেক বছর আগ থেকেই পরার খুব শখ।কিন্তু আমি এই জুতা পরলে পুরুষেরা বুঝতে পারবে যে আমি কোন কিশোরী মেয়ে।কারণ সাধারণত একটু বয়স্ক মহিলারা এই ধরনের জুতা পায়ে দেয়না।এছাড়াও জুতার রঙ টাও নজর কাঁড়ার মতো।এখন আমি কোন পুরুষ কে আকৃষ্ট করার নিয়ত ছাড়া শুধু মাত্র নিজের শখ পূরণ করার জন্য এই জুতা পরলে কি আমার পর্দার ক্ষতি হবে?কিংবা সেইম জুতা নজর কাঁড়ার মতো এমন রঙের না নিয়ে যদি কালো বা অন্য রঙের নিই তাহলে কি এই জুতা পায়ে দেওয়া যাবে?

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
তাফসীরে জ্বালালাইনে বলা হয়,
ﺃَﻭْ اﻟﻄِّﻔْﻞ} ﺑِﻤَﻌْﻨَﻰ اﻷَْﻃْﻔَﺎﻝ {اﻟَّﺬِﻳﻦَ ﻟَﻢْ ﻳَﻈْﻬَﺮُﻭا} ﻳَﻄَّﻠِﻌُﻮا {ﻋَﻠَﻰ ﻋَﻮْﺭَاﺕ اﻟﻨِّﺴَﺎء} ﻟِﻠْﺠِﻤَﺎﻉِ ﻓَﻴَﺠُﻮﺯ ﺃَﻥْ ﻳُﺒْﺪِﻳﻦَ ﻟَﻬُﻢْ ﻣَﺎ ﻋَﺪَا ﻣَﺎ ﺑَﻴْﻦ اﻟﺴُّﺮَّﺓ ﻭَاﻟﺮُّﻛْﺒَﺔ 
যে সমস্ত বালকরা নাবালক,এবং স্ত্রী সহবাস সম্পর্কে জ্ঞাত নয়,তাদের সামনে হাটু থেকে নাভী পর্যন্ত ব্যতীত শরীরের অন্যান্য অঙ্গ প্রকাশ করা নাজায়েয নয়।তবে যারা নাবালক হওয়া সত্ত্বেও স্ত্রী সহবাস বুঝে,তারা সাবালক পুরুষেরই মত।সাবালক পুরুষের সামনে যেভাবে পর্দা করতে হয়,ঠিক তেমনি তাদের সামনেও পর্দা করতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4678

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তার সম্পর্কে আপনার ধারণা যে সে সবকিছু বুঝে, কিন্তু যেহেতু তার বয়স ১১ বৎসর এবং তার বিষয়ে আপনি নিজেও ফিতনার কোনো আশংকা করেননা।তাই আপনি নিজে সমস্ত শরীর ঢেকে পড়াতে পারবেন। ১২ বৎসর থেকে সাধারণত বালেগ হয়ে যাবে। তখন থেকে আর পড়াতে পারবেন না।
সন্তান কখন থেকে সাবালক হয়? সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5569

(২)
স্বামীর অনুমতি ব্যতিত বাজার সদাই করে মায়ের বাড়ীতে পাঠানো আপনার খালার জন্য কখনো জায়েয হয় নাই। এই খরচ থেকে খাওয়া যাবে না। আপনি যদি খেয়ে থাকেন, তাহলে সেই পরিমাণ টাকা আপনাকে সদকাহ করতে হবে।


(৩) 
পুকুর যদি দশ হাত বাই দশ হাত হয়, এবং পানির তিনটি গুণাগুণ দুইটি বাকী থকে,তাহলে উক্ত পানি পবিত্র বলে বিবেচিত। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/


(৪) পুরুষদেরকে আকৃষ্ট করার নিয়ত ছাড়া শুধু মাত্র নিজের শখ পূরণের জন্য এই জুতা পরিধান করলে পর্দার ক্ষতি হবে না। নজর কাঁড়ার মতো রঙ বাচাই না করে, সেইম জুতা পরিধান করলে কোনো সমস্যাই আর হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...