ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
চোখের পর্দা সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,
ﻗُﻞ ﻟِّﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻳَﻐُﻀُّﻮﺍ ﻣِﻦْ ﺃَﺑْﺼَﺎﺭِﻫِﻢْ ﻭَﻳَﺤْﻔَﻈُﻮﺍ ﻓُﺮُﻭﺟَﻬُﻢْ ﺫَﻟِﻚَ ﺃَﺯْﻛَﻰ ﻟَﻬُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺧَﺒِﻴﺮٌ ﺑِﻤَﺎ ﻳَﺼْﻨَﻌُﻮﻥَ
মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
ﺇِﻥَّ ﺍﻟﺴَّﻤْﻊَ ﻭَﺍﻟْﺒَﺼَﺮَ ﻭَﺍﻟْﻔُﺆَﺍﺩَ ﻛُﻞُّ ﺃُﻭﻟـﺌِﻚَ ﻛَﺎﻥَ ﻋَﻨْﻪُ ﻣَﺴْﺆُﻭﻻً
নিশ্চয় কান, চক্ষু ও অন্তঃকরণ এদের প্রত্যেকটিই জিজ্ঞাসিত হবে।(সূরা বনী ইসরাঈল-৩৬) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/12713
রাসূলুল্লাহ সাঃ বলেন,
إِنَّ اللَّهَ قَدْ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
নিশ্চয় আল্লাহ তা'আলা আমার উম্মতের অজ্ঞতা ও ভূলভাল কে ক্ষমা করে দিবেন।এবং অপারগতা বশত কৃত গোনাহকেও ক্ষমা করে দিবেন।(সুনানে ইবনে মা'জা,-২০৪৩)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4560
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু অনিচ্ছাকৃত দৃষ্টি দেয়া হচ্ছে বা জরুরতে দেয়া হচ্ছে, তাই প্রশ্নের বিবরণমতে উক্ত নজর দ্বারা কোনো গোনাহ হবে না। এবং পর্দায়ও কোনো সমস্যা হবে না। হারাম দৃষ্টিপাতের মধ্যে পড়বে না।
(২) নন মাহরাম কারো কারোর দিকে এক পলক দেখার কারণে যদি চিন্তা আসে যে, সে দেখতে ভালো/দেখতে ভালো না/ধার্মিক/ধার্মিক না/স্মার্ট /স্মার্ট না। এই চিন্তা আসাটা গোানাহ না। কেননা এটা ইচ্ছাকৃত হচ্ছে না।
(৩) মিসওয়াক করার সুন্নাহ পদ্ধতি হল,
মিসওয়াক যয়তুনের ডালের হওয়া উত্তম।
>> মিসওয়াক কনিষ্ঠ আঙ্গুলের মতো মোটা ও এক বিঘত পরিমাণ লম্বা হওয়া উত্তম।
>> মিওয়াক কাঁচা ডালের এবং নরম হওয়া ভালো।
>> মিসওয়াক ডান হাতে ধরা মুস্তাহাব।
>>মিওয়াক ধরার সুন্নত পদ্ধতী হলো- কনিষ্ঠ আঙ্গুল মিসওয়াকের নিচে, বৃদ্ধ আঙ্গুলের সামনের অংশ উপরের দিকে এবং বাকি আঙ্গুলগুলো (মাঝের তিন আঙ্গুল) মিসওয়াকের ওপরে রাখবেন।
>> বিসমিল্লাহ বলে মিসওয়াক শুরু করা উত্তম।
>> মিসওয়াক করার আগে ভিজিয়ে নেওয়া ভালো।
>> ডান হাতে মিসওয়াক নিয়ে ডান দিক থেকে মিসওয়াক শুরু করা এবং দাঁতের প্রস্থে ও জিহ্বায় লম্বালম্বি মিসওয়াক করা সুন্নত।
(৪) ঘুমানোর আগে পরে রসুলল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন।সলাতেও।মিসওয়াক করার সময় মুখে যে থুথু জমা হয় তা ফেলে দিতে হবে।