১)
গত রমাদান এ আমি যথাসাধ্য আমল করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ,শেষের দিকে একদিনের জন্য সম্ভবত ২৮ শেষ রমাদান আমি ইত্তেফাক বসেছিলাম।দিনের অধিকাংশ সময় কুরআন তিলাওয়াত করেছিলাম কারন আমার নিয়ত ছিলো সমাধানে কুরআন খতম দেওয়া কিন্তু সমাধানের শেষে এসেও আমার অনেকটা অংশ প্রায় ৩-৪ পারার মতো বাকি ছিলো তাই খুব চেষ্টা করেছিলাম যেন শেষ করতে পারি আর আলহামদুলিল্লাহ আমি শেষ করতে পেরেছিলাম।
এখন, ইত্তেফাক করার পর, সেদিন রাতে তো ২৯ রমাদান শুরু, লাইলাতুল কদর এর সম্ভাব্য রাত।তাই আমি জাগার নিয়ত করি আর আমার সাথে আমার মাও থাকেন।রাত জাগবো তাই আমি একটু রেস্ট নিয়ে দেরি করে প্রায় ১০ টার পর এশা পড়ার জন্য উঠি আর আমার ঘরে অযু করে আসি, কিন্তু আসার পর আমার ঘরে একটা আতরের ঘ্রান পাই।প্রথমে অল্প ছিলো,পরে তীব্র থেকে তীব্রতর হয়।আর আমাদের বাড়িতে ওই আতর ছিলো না,মূলত আমাদের বাড়িতে সেরকম কেউ নেই যে তার মাখবে,আমার আব্বা শুধুমাত্র যিনি শুধু ঈদে আতর মাখেন, কিন্তু ওইরকম ঘ্রানের আতর নয়।পরে আমি ভয় পেয়ে যাই,ঘর থেকে বেরিয়ে বারান্দায় আমার মায়ের কাছে যাই।এই আতরের ঘ্রান টা আমার মা বাবা সবাই পাইছে। কিন্তু কিসের কারনে এই আতরের ঘ্রান ছিলো সেই রহস্যের সমাধান আজো হয়নি।
আবার এই রমাদান এ গত কালকে আমি তাহাজ্জুদ পড়ছিলাম,আমার ঘরে, বারান্দায় আমার মা পড়ছিলো।বাতি অফ ছিলো,বাইরেও বাতি অফ ভালো শুধু মোবাইলের ফ্লাশ অন ছিলো,ওই হালকা আলোয় আমার ঘরেও কিছুটা আবছা বোঝা যাচ্ছিলো তাই আমি আর লাইট জ্বালাইনি। কিন্তু নামাজের মাঝখানে হঠাৎ আমার বুঝতে পারলাম যে আমার পিছনে মাথার উপরে আলো জলে উঠেছে, কিছুক্ষণ পর আবার বন্ধ হয়ে গেছে। এখন,এরকম তো কোনোদিন হয়নি, অবশ্য পিছনে লাইটও ছিলো, কিন্তু লাইট তো আর নিজে নিজে জ্বলে না!!
এখন,আমার প্রশ্ন হলো যে- এগুলো কেন হচ্ছে আমার সাথে? আমার মাকে এই রমাদানের বিষয়টা আমি বলিনি,কারন আমার পরিবারের সবার ধারনা আমি বেশি বেশি আমল করি এজন্য আমার এই সমস্যা হয়,পরে সমস্যা করে।তাই আমার জন্য উত্তর এবং সমাধান দুটোই দিবেন ইং শা আল্লাহ।
২)
আমি একদিন স্বপ্নে দেখেছিলাম যে - আমার মা আর আমি কোথাও একটা ব্রিজ থেকে আসছি,আমিই আমার মাকে ধরে নিয়ে আসছিলাম।রাস্তায় একটা বাজে লোক আমাদের উত্যোক্ত করার চেষ্টা করছিলো,আমি তখন প্রতিবাদ করি আর ওখান থেকে আবার চলে আসি,পরে প্রতিবাদ করার কারনে ওই লোকটা আমাদের নামে( আমার মা আর আমার নামে) বিচার বসায় কিন্তু আমি তোয়াক্কা না করেই আমার মাকে নিয়ৈ ফেরত আসি( অবশ্য এখানে আমার মা দুর্বল ব্যবহার করছিলো,তিনি খুব ভয় পাচ্ছিলেন)‌
তারপর আসার পথে একজন মানুষকে দেখলাম যে শুয়ে আছে,আমার সম্পূর্ণ দেখতে পাইনি শুধু ঠোট থেকে নিচ পর্যন্ত মানে দাড়ির অংশটা দেখতে পাই আর চায়না অথবা কোরিয়ান যে জাদুকর রা থাকে তাদের মতো লাগলো।কারন মুখটা ওইরকম গোল আর দারিও হালকা।তো যাইহোক, আমার মা ওনাকে দেখিয়ে আমাকে বললো যে ইনি হচ্ছেন আমাদের নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! কিন্তু আমি বললাম যে না,ইনি ভন্ড! খারাপ মানুষ।( কারন নবিজির শারিরীক বর্ণনায় এসেছে যে ওনার চাপদাড়ি ছিলো আর চেহারায় নুর ছিলো! মা ওই লোকের ছিলো না।)
এখন এই স্বপন্টার তাৎপর্য কী?
উনি তো নিশ্চয়ই নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না,নাকি ছিলেন??
আমাকে সঠিক তথ্যটা দিয়ে সাহায্য করবেন ইং শা আল্লাহ এবং দোয়ায় রাখবেন।