আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
84 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
১) কেউ সালাম দিলে, সালামের উত্তর নেওয়ার পর আমি কি আবার সালাম দিতে পারবো?
২) একদিন ফজর নামাজ মিস হয়ে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠার পর দেখি হায়েজ শুরু হয়েছে, কিন্তু আমি জানি না ঠিক কখন থেকে হায়েজ শুরু হয়েছিলো, তাহলে কি ফজর নামাজের কাযা টা আদায় করতে হবে?
৩) উমরি কাযা নামাজ কিভাবে আদায় করবো? নিয়ত করা জরুরি?
৪) বোর্ড পরীক্ষার হলে নিকাপ খুলতে বলা হলে কি করনীয়? সেক্ষেত্রে কি নিকাপ খোলো জায়েজ হবে?

৫) কোনো জিনিস হারিয়ে গেলে তা ফিরে পাওয়ার কোনো পরীক্ষিত আমল আছে? থাকলে জানাবেন মিন ফাদ্বলিক। উল্লেখ, আমার ৩ টা বই খুঁজে পাচ্ছি না।
৬) ঈমান বৃদ্ধি করার জন্য কি করতে পারি?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কেউ সালাম দিলে তার সালামের উত্তর দেয়ার পর তাকে আবার আপনাকে সালাম দিতে হবে না। তবে চোখের আড়ালের পর সালাম দেয়া উচিত ও উত্তম।

(২) সূর্যোদয়ের পর ঘুম থেকে উঠে হায়েযের রক্ত দেখলে ফজর নামাজের কাযা আদায় করতে হবে।

(৩) উমরি কাযা নামাজ কিভাবে আদায় করবেন, সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/968

(৪) বোর্ড পরীক্ষার হলে নিকাব খুলতে বলা হলে,  সেক্ষেত্রে নারীদের সামনে নিকাব খোলার চেষ্টা করবেন।বাধ্য হলে পুরুষের সামনে নিকাব খুলার অনুমোদন থাকবে।

(৫) কোনো জিনিস হারিয়ে গেলে তা ফিরে পেতে বেশী বেশী 'ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' পড়া উচিত। 
(৬) ঈমান বৃদ্ধি করার জন্য তাহাজ্জুদ নামায পড়বেন, কুরআন তিলাওয়াত করবেন। সমলিঙ্গের নেককার ব্যক্তিদের সংস্পর্শ গ্রহণ করবেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1037


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 451 views
...