আসসালামু আলাইকুম। মুহতারাম, একটি বিষয়ে জানতে চাচ্ছি। আমি আমার পরিবারের বড় সন্তান এবং আল্লাহর রহমতে নিসাব পরিমাণ মালের মালিক। আমি চাকরির সুবাদে আমার আহলিয়া নিয়ে পরিবার থেকে দূরে আলাদা ফ্ল্যাট বাসায় থাকি। আমার পরিবার পূর্ব থেকেই অস্বচ্ছল এবং দরিদ্র। আমি আমার বেতন দিয়ে নিজের বাসার খরচ বহন করে পরিবারের সম্পূর্ণ খরচ করা কষ্টসাধ্য। এছাড়াও পরিবারে ঘর-দরজা করে আমি বেশ ঋণগ্রস্ত।
এমতাবস্থায়, আমি দুটি বিষয় জানতে চাচ্ছি:
১) আমি আমার যাকাত আমার ছোট ভাই এবং বোন (অবিবাহিত এবং অস্বচ্ছল), বোন (বিবাহিত এবং অস্বচ্ছল) তাদেরকে দিতে পারবো কিনা?
২) আমার পরিবার যেহেতু অস্বচ্ছল এবং দরিদ্র সেক্ষেত্রে তাদের অবস্থার কিছুটা পরিবর্তনের জন্য আমার পরিচিত ধনী লোকদের কাছ থেকে যাকাত সংগ্রহ করে আমার পরিবার (মা, বাবা, ভাই, বোন) তাদেরকে দিতে পারবো কিনা?