আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
45 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
edited by
আসসালামু আলাইকুম
শায়েখ, আমি একজন মেয়ে। বর্তমানে অনার্সে অধ্যয়ন করছি। শায়েখ আমি অনেক ছোট থাকতে আমার বাবা মারা যান। আমার সৎ বাবা রয়েছে। তবে তিনিও রিটায়ার্ড। আমার মা চাকুরী করেন স্বল্প বেতনের। তবে কয়েক বছর পর তিনিও রিটায়ার করবেন। আমি তাদের সাথেই থাকি।আমার ভাই নেই।  আমার একটি ছোট বোন রয়েছে। বুদ্ধি প্রতিবন্ধী।  সে হাটতে এবং কথা বলতে পারে না। আর কোনো ভাই বোন নেই। শায়েখ আমাদের কোনো স্থায়ী ঘরও নেই। ভাড়া বাড়িতে থাকি। পরিবার থেকে আমার বিয়ের জন্যও চেষ্টা করা হচ্ছে। শায়েখ আমার পরিবারের অবস্থা বিবেচনায়  আমার জন্য চাকুরী করা বা অনার্স শেষে করার নিয়ত রাখার ব্যপারে শরিয়তের নির্দেশনা জানতে চাচ্ছিলাম।

আমি গার্লস  স্কুলে শিক্ষকতার বিষয়ে ভাবছিলাম। এটি আমার জন্য জায়েজ হবে?

আম্মু রিটায়ার করলে কিভাবে কি করবে সে বিষয়ে আমি অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। পরিবার চায় আমি চাকুরী করি। পর্দার বিষয় বিবেচনায় আমি না করতে চেয়েছিলাম, কিন্তু পারিবারিক অর্থনৈতিক অবস্থার দিকে দেখে এটি একটি জরুরত এ পরিণত হয়েছে!  এবং এ বিষয়ে আমি যদি পাত্রের সাথে আলোচনা করি, আমার চাকুরী এর প্রয়োজনীয়তার বিষয়টি জানায়, তবে কি আমার গুনাহ হবে? আমার চাকুরী এর কারণে কি আমার স্বমীর হক নষ্ট হবে? আমি আমার পরিবার কে এভাবে একা ফেলে দিতেও পারি না! তাদের বয়স হচ্ছে এবং আমি ব্যতিত তাদের দেখভালের কেউ নেই।  এ বিষয়ে স্বামীর সহযোগিতা কামনা করলে কি অন্যায় হবে?  বিষয়গুলো ভেবে আমার প্রচন্ড কান্না পায়। এ বিষয় এ আমার করণীয় যদি উপদেশ দিতেন।

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফ্রি মিক্সিং পরিবেশে তথা নারী-পুরুষের অবাধ বিচরণস্থলে মহিলাদের জন্য চাকুরীর অনুমোদন নেই।মহিলারা সর্বদা ঘরেই থাকবে বা মহিলাদের জন্য পৃথক ব্যবস্থায় পরিচালিত কর্মক্ষেত্রে মহিলারা চাকুরী করতে পারবে।তবে নিরুপায় হলে অবশ্যই তাদের জন্য রুখসতের বিধানও রয়েছে।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1105

প্রশ্নকারী দ্বীনী বোন!
দুনিয়া এবং আখেরাতের কল্যাণ এতেই নিহিত রয়েছে যে, সংসারের পুরুষরাই যথাসাধ্য কষ্ট স্বীকার করে চাকুরী করে আপন পরিবার পরিজনের দেখভাল করবে।পরিবারের দেখভাল করা ইসলামি আইন অনুসারে পুরুষদের উপর-ই ওয়াজিব। তাই অযথা পরিবারের দায়িত্ব মহিলাদের জন্য নিজের উপর না নেয়াই উচিৎ ও কাম্য।
বিশেষ কোনো কারণ বশত চাকুরী করা বা উপার্জন করা যদি সংসারের পুরুষদের জন্য অসাধ্য হয়ে যায়,তখনই নারীরা পরিবারের হাল ধরতে পারবে। তখন মহিলাটি সর্বদা পর-পুরুষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ইস্তেগফারের সাথে ফ্রি মিক্সিং পরিবেশেও চাকুরী করতে পারবে। এটা বিশেষ ক্ষেত্রে মহিলার জন্য শরীয়ত প্রদত্ত বিশেষ রুখসত।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1377

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে আপনি নিদারুণ অসহায় তাই চাকুরী করতে পারবেন। সর্বদা পর্দার আড়ালে থেকে চাকুরী করার চেষ্টা। তারপরও সম্ভব হলে চাকুরীকে এড়িয়ে চলবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...