আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
67 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,উস্তায।

আমার আপন বড় চাচা একজন ব্যাংক কর্মকর্তা....তার আয়ের বর্তমান উৎস এই চাকরি। জানামতে তার অর্জিত টাকা হালাল নয়,,এটা আমি হিদায়াত পাওয়ার পর বুঝতে পারি(২০২০ এর পরে)। ছোট বেলা থেকে বলতে গেলে অনেক ভালো সম্পর্ক বড় চাচার সাথে+তার অবদান অনেক আমাদের জীবনে।

যাইহোক অনেক চেষ্টার পর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তার কোনোকিছুই এখন আর গ্রহণ করি না আমি। তবে এখনো যোগাযোগ সহ ঘনিষ্ঠতা আছে তাদের সাথে।
কিছুদিন যাবৎ আমার বিয়ে হয়েছে।আমার স্বামী আলহামদুলিল্লাহ দ্বীনের হুকুম মেনে চলার চেষ্টা করে।তিনি(স্বামী) ইলেকট্রিক, পাইপ ফিল্টারসহ নানাধরণের কাজ জানেন।

আমার সেই চাচা আমাদের গ্রামের বাড়িতে বিল্ডিং দিচ্ছে(লোন নিয়ে,জমানো টাকা+জমি বিক্রি করেছে::তার চাকরির টাকায় কিনেছিল হয়তো যেহেতু তার আর নিজস্ব কোনো ইনকাম সোর্স নেই,[পিতৃক সুত্রে পাওয়া জমিগুলো বেঁচেনি] ) এবং সেই বিল্ডিংয়ের পাইপ ফিল্টারের কাজ আমার স্বামীকে দিয়ে করিয়েছে।সঙ্গত কারণেই আমার স্বামী ঐ বিল্ডিংয়ের কাজ করতে বাধ্য হয়েছে। তিনি কাজের সময় আবার তার বন্ধুকে সাথে নিয়ে গিয়েছিল হেল্পিং হ্যান্ড হিসেবে।

এখন প্রশ্ন হলো কাজের বিনিময়ে আমার চাচার দেওয়া হাদিয়া (টাকা) কি স্বামীর জন্য হালাল হবে?পরিবারের জন্য ব্যয় করতে পারবে?সেই বন্ধুকে পারিশ্রমিক দিতে পারবে?

1 Answer

0 votes
by (808,470 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হারাম মালের মালিকের নিকট থেকে হাদিয়া তোহফা গ্রহণ করা জায়েয হবে না। তবে তাদের ওখানে কাজ করে পারিশ্রমিক গ্রহণ করা জায়েয হবে যদি তারা পারিশ্রমিক দেয়ার সময় হারাম মালের উল্লেখ না করে। 

দারুল উলূম দেওবন্দের একটি ফাতাওয়া বলা হয়েছে যে,
جس شخص کی کل یا اکثر آمدنی حرام ہو، اُس کے یہاں دعوت کھانا، اُس کا ہدیہ لینا یا مسجد ومدرسہ وغیرہ میں اُس کا چندہ قبول کرنا تو درست نہیں؛ البتہ خرید وفروخت اور کرایہ داری وغیرہ، یعنی: مالی معاملات میں امام کرخیکے قول پر گنجائش ہے ؛ بہ شرطیکہ وہ حرام مال کی صراحت کے ساتھ اُسے متعین کرکے نہ دے؛ لہٰذاکل یا اکثر آمدنی حرام والوں کے بچوں کو ٹیوشن پڑھاکر اُن سے اجرت لے سکتے ہیں، گنجائش ہے۔ اور اگر کوئی شخص ذاتی طور پر احتراز کرے تو اِس کے افضل وبہتر ہونے میں کچھ شبہ نہیں۔
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3574

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার স্বামীর জন্য কাজের পারিশ্রমিক গ্রহণ করা আপনার চাচার কাছ থেকে জায়েয হলেও যেহেতু উনার আর কোনো হালাল ইনকাম সোর্স নেই তাই মাকরুহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...